রাত থেকে একটানা অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডে জল জমেছে। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর সারারাত অতিভারী বৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, বেনারস রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, টিকিয়াপাড়া, লিলুয়া ভূতবাগান, পেয়ারাবাগান, কোনা, জিটি রোড জলমগ্ন হয়। এছাড়াও বেনারস রোডের কামিনী স্কুল লেন, ঘোষপাড়া, মহীনাথপাড়া, অক্ষয় চ্যাটার্জ্জী লেন, ৬ ও ৭ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, তিনকড়ি নাথ লেন, সীতানাথ বোস লেন সহ ১০ নং ওয়ার্ড এদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়।হাওড়া পুরসভা সূত্রের খবর, জমা জল সরাতে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চলছে।
Related Articles
কল্যাণ ওভারকনফিডেন্ট, প্রচারে বেরিয়ে কটাক্ষ সিপিএম প্রার্থীর।
হুগলি, ১৯ মার্চ:- প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে নেমেছেন শ্রীরামপুর লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর। আজ শ্রীরামপুরে চাতরার কানাইদেয়ানতলা ও শ্রীরামপুর পুরসভার এক ও দুই নম্বর ওয়ার্ডের পায়ে হেঁটে প্রচার করেন তিনি।সাধারণ মানুষের কাছে গিয়ে ভোটের জন্য আশীর্বাদ কুড়ায় পার্থী। প্রচারে নেমে দীপ্সিতা ধর বলেন যে মানুষ আমাদের শুনতে পাচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে ভোট […]
পঞ্চায়েতের বোর্ড গঠন হলো না শান্তিতে, নির্বাচিত সদস্যের ফাইল লুট, জয়ী সদস্যকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১০ আগস্ট:- পঞ্চায়েতের বোর্ড গঠনও হলো না শান্তিতে, নির্বাচিত সদস্যের ফাইল লুট, আরেক জয়ী সদস্যকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটলো হাওড়ায়। পঞ্চায়েত বোর্ড গঠনেও ফাইল লুট করা ও এক জয়ী সদস্যকে তুলে নেওয়ার ঘটনা ঘটলো হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতের সামনে। সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতে আজ বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য্য করা […]
বকেয়া ইনটেনসিভ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- বকেয়া ইনটেনসিভ সহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আশা কর্মীরা বিক্ষোভ দেখালেন হাওড়ায়। আশা কর্মী ইউনিয়ন হাওড়া শাখার তরফ থেকে শুক্রবার দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে বিক্ষোভ প্রতিবাদ এবং রাস্তা অবরোধ হয়। এদের দাবি, আশা কর্মীদের বেতন অত্যন্ত কম। তাই তাদের সংসার চলছে না। করোনার সময় তারা প্রধান ভূমিকা পালন করলেও তাদের জন্য মাস্ক, […]






