হাওড়া, ১৪ জুন:- রাজীব ইস্যুতে বিক্ষোভ এবার ডোমজুড়ে। রাস্তা অবরোধের পাশাপাশি পোড়ানো হল রাজীবের কুশপুতুল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের ‘সৌজন্য’ সাক্ষাতের পরেই ফের উত্তপ্ত ডোমজুড়। এবার ডোমজুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাদের দাবী, গদ্দার মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো যাবে না। এই দাবিতে এদিন ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সোচ্চার হন। হাওড়া আমতা রোড অবরোধ করে রাখেন। প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ হয়। কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়।
Related Articles
বিজেপির কৃষক আন্দোলনে সিঙ্গুরের মাটি অপবিত্র , গোবর-গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরন বেচারামের !
সুদীপ দাস, ১৭ ডিসেম্বর:- কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবীতে গত তিনদিন ধরে সিঙ্গুরে কৃষক আন্দোলনে সামিল হয়েছিলো ভারতীয় জনতা পার্টি। দলের শাখা সংগঠন রাজ্য কিষান মোর্চার ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার সহ রাজ্যস্তরের বহু বিজেপু […]
রাজভবন থেকে একধাপ পিছিয়ে লংমার্চ।
হুগলি,১০ ডিসেম্বর:- বামেদের ডাকা দীর্ঘ ২৮৩ কিলোমিটার লং মার্চ চলছে। গতকাল রাত কাটানোর পর আজ যা সকাল সাড়ে আটটা নাগাদ চাঁপদানী থেকে রওনা দেয়। মিছিলে জেলা বাম-কংগ্রেসের নেতৃত্বারা উপস্থিত ছিলেন।ছিলেন আই,এন,টি,উই সির নেতা শুভঙ্কর সরকার,অজিত চক্রবর্তী, সহ দলের কর্মীরা। সকালে চাঁপাদানি থেকে কোলকাতার উদ্দেশ্যে লং মার্চ বের হয়।জি. টি.রোড হয়ে শ্রীরামপুর ওভারব্রিজ ধরে রিষড়া হয়ে […]
পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।
কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]





