আরামবাগ, ১৩ জুন:- হুগলি জেলার আরামবাগ পৌরসভার প্রাক্তন কাউন্সিলারকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম বংশী মন্ডল। বাড়ি আরামবাগেই।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ছিলেন সুজিৎ গাঙ্গুলি। তিনি এলাকার আদি তৃনমুল নেতা নামেও পরিচিত। অভিযোগ বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতি তাকে ঘিরে ধরে মারধর করে। এরপর তিনি আরামবাগ থানায় বেশ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন গোপন সুত্রে খবর পেয়ে বংশী মন্ডল নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। পুলিশ এদিন তাকে কোটে তোলে। যদিও ধৃত বংশী মন্ডলের দাবী তাকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে। যদিও পুলিশ পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছে।
Related Articles
হাওড়ায় পটচুল তৈরির কারখানায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ১৮ মে:- হাওড়া জগৎবল্লভপুরের পার্বতীপুর এলাকায় পটচুল তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। শনিবার ভোর ৪টে নাগাদ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভাটি থেকে আগুন ধরে যায় বলে জানা গেছে। ঘটনা তদন্ত […]
ভোট কেন্দ্রে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ কমিশনের।
কলকাতা, ১৫ এপ্রিল:- এবারের লোকসভা ভোটে ভোটকেন্দ্রে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শীতলকুচির ঘটনা থেকেই শিক্ষা নিয়ে কমিশনের এহেন পদক্ষেপ। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য নিবার্চনী আধিকারিক রাজ্যের প্রতি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠিয়েছেন। তাতেই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়েছে। রাজ্যে কমিশন […]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার।
হাওড়া, ৪ নভেম্বর:- আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক অনির্বাণ হাজরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ সাঁকরাইল এর নলপুর বেতিয়াড়ি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা ওই চিকিৎসকের। বর্তমানে মা এবং দুই বোন থাকলেও তিনি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে রামরাজাতলায় থাকতেন। আজ সকালে গ্রামে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অনেকে […]






