হুগলি, ১১ জুন:- হুগলী জেলার চন্দ্রহাটি এলাকায় ষাঁড় গরুর গুতোয় মৃত্যু তিন জনের। পুলিশ সূত্রে জানা যায় আজ বেলার দিকে ঐ এলাকার বাসিন্দা লক্ষী ভান্ডারীকে আচমকা বাড়ীর ভিতর ঢুকে ষাঁড় গরুটি গুতোঁয়। সঙ্গে সঙ্গে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি।পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার মৃত বলে ঘোষনা করেন। এর আগে এলাকার তিলক সাউ ও কমলী মাহাতো মৃত্যু হয় এই ষাঁড় গরুর গুতোঁয়। ঘটনার পর এলাকায় আতঙ্কের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল। খবর দেওয়া হয় বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা ঘাতক ষাঁড়টিকে ধরে নিয়ে যায়।
Related Articles
রবিবার থেকে খুলছে হাওড়ার রেল মিউজিয়াম। মানতে হবে কোভিড বিধি।
হাওড়া ,২৬ ডিসেম্বর:- কোভিড বিধি মেনে প্রায় নয় মাস পর অবশেষে রবিবার ২৭ ডিসেম্বর থেকে খুলতে চলেছে হাওড়ার রেল মিউজিয়াম। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশন সংলগ্ন এই রেল মিউজিয়াম ( রেল জাদুঘর ) সাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামী রবিবার থেকে। শর্ত অবশ্য একটাই মিউজিয়ামে প্রবেশের আগে কোভিড সংক্রান্ত যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। […]
পুলিশ হেফাজতে তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবায়।
সুদীপ দাস , ২০ মে:- পুলিশ হেফাজতে এক তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবা থানার ঝাপানতলায়। মৃত তরুনের নাম শুভঙ্কর আইচ(২১)। ঘটনায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার ঝাপানতলা এলাকায়। সপ্তাহ খানেক আগে ওই এলাকার বাসিন্দা রবীন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনাতেই সন্দেহের তীর ছিলো এলাকার এক ১৭বছরের কিশোর সৌমেন মালিক […]
আলুর দামে আগুন , দিন কয়েকের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে আসবে আশা আলু ব্যাবসায়ীদের।
হুগলি , ৩০ নভেম্বর:- মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চবিত্ত সকল মানুষের রান্না ঘরে আলু একটি খুবই প্রয়োজনীয় জিনিস।যে কোনো রান্নার পদে আলুর গুরুত্ব অপরিহার্য। আর সেই আলুর দামেই এখন আগুন। বাজারে আলু কিনতে গিয়ে হাতে ছেকা লাগছে মানুষের। আলু বাজারে বিকোচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। অস্বাভাবিক ভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আলুর […]



