হুগলি , ৯ জুন:- গত ৭ ই জুন সিঙ্গুরের নসিবপুর গ্রামে বজ্রাঘাতে মৃত সুস্মিতা কোলের বাড়িতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের উচিত ছিল বজ্রাঘাত নিয়ে আগাম সতর্কতা অবলম্বন করলে, রাজ্যে এতগুলো প্রাণ যেতো না। এদিকে সাংবাদিকদের প্রশ্নে দলবদলুদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়ার এই সাংসদ যারা বেসুরো গাইছেন তারা, তাড়াতাড়ি বিদেয় হন। রাজীবের বিষয়ে বলেন, আমরা আগেই জানতাম তারা বেসুরো হবেন। যারা যারা বেসুরো হবেন তারা চলে যান দল ছেড়ে। আমরা নতুন আঙ্গিকে বিজেপি দল গড়ে তুলবো।
Related Articles
পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো হুগলি সিভিল কন্ট্রাকটারদের নির্বাচন।
হুগলি, ২০ ডিসেম্বর:- পাঁচ বছর পর হুগলি সিভিল কন্টাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হল। পোলবার জগন্নাথবাটির একটি লজে কড়া পুলিশি পাহারায় সকাল দশটা থেকে ভোট শুরু হয়। মোট ২৪২ জন সদস্য রয়েছে অ্যাসোসিয়েশনে। তাদের মধ্যে ১৭ জনের এক্সিকিউটিভ কমিটি তৈরীর জন্য এই নির্বাচন। ২৮ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। নির্বাচন পরিচালনার জন্য পোলবা বিডিও অফিস থেকে […]
রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপাল।
হুগলি, ৩১ মে:- বাড়ির রাস্তা তৈরি কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উতপ্ত হরিপালের খামারচন্ডি গ্রাম। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্ষালয়ে ভাঙচুর করার অভিযোগ বিজেপি দুস্কৃতিদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে আহত হয়েছে। পাশাপাশি বিজেপির এক […]
হাওড়ায় সাফাই অভিযান পুরনিগমের তরফ থেকে।
হাওড়া, ৭ ডিসেম্বর:- মঙ্গলবার হাওড়ার রামরাজাতলা, সাঁত্রাগাছি, খুরুট সহ বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালায় পুরনিগমের সাফাই বিভাগের কর্মীরা। এদিন নেতাজি সুভাষ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড, শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলী রোড, রামচরণ শেঠ রোড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে হাওড়া পুরনিগমের সাফাই বিভাগের সহায়তায়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, মঙ্গলবার আমরা মল্লিক ফটক থেকে […]







