কলকাতা , ৯ জুন:- বিতর্কিত কৃষি আইন বাতিলের পাশাপাশি ফসলের ন্যূনতম দাম নির্ধারণ করতে নতুন আইন প্রণয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি জানিয়েছেন। দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত সহ তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী কৃষকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন কেন্দ্রীয় সরকার গায়ের জোরে ওই আইন পাশ করিয়েছে। সাত মাস ধরে কৃষকেরা যার প্রতিবাদ করছে। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কেন কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে না তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কৃষি আইন বাতিলের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী পুনরায় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলোকেও এক মঞ্চে আসতে হবে। কোনও একটা রাজ্যের সঙ্গে অন্যায় হলে বাকিদের ঝাঁপিয়ে পড়তে হবে। বৈঠকে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাকেশ টিকায়েত বলেন, মমতা ব্যানার্জি পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যোগ্য জবাব দিয়েছেন। এখন বাংলা যে পথে হাঁটবে গোটা দেশ সেই পথ অনুসরণ করবে।
Related Articles
পঞ্চায়েতে নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের বার্তা হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বের।
হুগলি, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটে গোঁজ কাঁটা মোকাবিলায় নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সোমবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বর তরফে সাংবাদিক বৈঠক করে আর ও একবার সেই বার্তা দেওয়া হয়। সেখানে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পাত্র। অরিন্দম গুঁই বলেন,কর্মীদের মনে ভোটে দাঁড়ানোর বাসনা থাকে।সেটা স্বাভাবিক। কিন্তু সবাই […]
রিষড়ায় জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপের উদ্বোধনে সাংসদ।
হুগলি, ৯ নভেম্বর:- পরম্পরা ঐতিহ্য মেনেই মানুষ উৎসবে সামিল হয়েছে। দুর্গা ও কালীর পর জগদ্ধাত্রী পুজো কে ঘিরে চন্দননগরের পর রিষড়াতে ও মানুষের ঢল নামবে।শনিবার রিষড়া থানায় জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশের অনুষ্ঠানে এসে একথা বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় উৎসব মুখর বাংলা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আলাদা সংস্কৃতির মাত্রা যোগ […]
কোরনা ভাইরাসের আতঙ্কে ক্ষতির মুখে পোল্ট্রি শিল্প ।
বাঁকুড়া,২ মার্চ:- করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গুজব যার অধিকাংশই ভিত্তিহীন গুজব । যা দেখে অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ । এরইমধ্যে রাজ্যে ক্ষতির পরিমাণ প্রায় 300 কোটি টাকা । কয়েক বছর আগে ভাগার কান্ড সামনে আসতে মুরগি বিক্রিতে ভাটা পড়েছিল , আর এবার কোরনা ভাইরাসের আতঙ্কে মুরগি বিক্রিতে ভাটা […]





