হাওড়া , ৭ জুন:- দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার ‘সি’ রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সংঘর্ষের ঘটনায় জখম হন মানিক দাস নামের স্থানীয় এক ব্যক্তি। বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ভর্তি করা হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে।
Related Articles
কোন্নগর কানাইপুর ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউটর পিন্টু চক্রবর্তীর উদ্যোগে চাল, ডাল, পিঁয়াজ,আলু দেওয়া হলো।
হুগলি,১৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব জুড়ে।এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য।দেশ লকডাউনের আওতায় আছে।এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে।ঠিক মতো দুবেলা খেতে পযন্ত পারছেন না।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত […]
চুরি যাওয়া লোহার পাইপ উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ১৬ জানুয়ারি:- ফের সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। চুরি যাওয়া প্রচুর লোহার পাইপ উদ্ধার করলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ দিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার জে এন মুখার্জি রোডের একটি লোহার পাইপের গোডাউনের কয়েক’শ পিস লোহার পাইপ( যার আনুমানিক মূল্য প্রায় দু’লক্ষ টাকা)চুরি যায়। সেদিনই এই সংক্রান্ত বিষয়ে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ […]
কৃষকরা যাতে সারের অভাবে সমস্যায় না পড়ে, সেজন্য কেন্দ্রের কাছে দাবি জানালো রাজ্য।
কলকাতা, ৩ মে:- গত বছরের মতো এ বছর যাতে সারের অভাবে রাজ্যের কৃষকেরা সমস্যায় না পারেন সেজন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাল রাজ্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডব্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানেই তিনি এই দাবি জানান। কৃষিমন্ত্রী অভিযোগ করেন, গত বছর […]




