কলকাতা , ৬ জুন:- রাজ্য সরকার বিধানসভার ৪১ টি স্থায়ী কমিটির মধ্যে ১০ টি কমিটি বিরোধী বিজেপি কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পাবলিক একাউন্টস কমিটি ছাড়াও বাণিজ্য ও শিল্প এবং শ্রম সংক্রান্ত কমিটি রয়েছে। বিভিন্ন কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি পরিষদীয় দলের কাছে নাম চেয়ে পাঠানো হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য বিধানসভায় মোট যে ৪১টি কমিটি রয়েছে তার মধ্যে ২৬ টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫ টি বিধানসভার কমিটি। এবারে বিধানসভায় বিরোধীরা যে ৭৮ টি আসন পেয়েছে তার মধ্যে বিজেপি ৭৭ এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটি আসন রয়েছে। পরে বিজেপির দুই বিধায়ক পদত্যাগ করায় তাদের আসন সংখ্যা কমে হয়েছে ৭৫। এইদিকে গুরুত্বপূর্ণ পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান কে হবেন তা নিয়ে বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অলিপুরদুয়ারের জেলা সভাপতি।
কলকাতা, ২১ জুন:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে আলিপুরদুয়ারের আরো আট বিজেপি নেতা এবং বহু কর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল ভবনে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্রাত্য বসু এবং মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। গঙ্গাপ্রসাদ শর্মা অভিযোগ করেন বিজেপি […]
লক ডাউন অমান্য করায় ৩২১ জন গ্রেপ্তার হুগলিতে।
হুগলি , ২৫ জুলাই:- সাপ্তাহিক লক ডাউনের দ্বিতীয় দিনেও পুলিশি সক্রিয়তা ছিল নজরকাড়া । গ্রামীন ও কমিশনারেট দুই এলাকাতেই সকাল থেকে পুলিশি টহল বজায় ছিল । কন্টেনমেন্ট জোনগুলি ব্যারিকেট দিয়ে ঘিরে দেয় পুলিশ । ওই সমস্ত এলাকায় মানুষ যাতে ঘরে থাকে সেই বিষয়ে সতর্ক ছিল পুলিশ।লক ডাউন অমান্য করে যে বা যারা রাস্তায় বেড়িয়েছেন তাদের […]
শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক মমতার।
কলকাতা, ২১ জুলাই:- নতুন বিরোধী জোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা ভোটে বিজেপি মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন। শুক্রবার ধর্মতলায় দলের বাত্সরিক শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি আগামী লোকসভা ভোটের রণকৌশল ঘোষণা করেন। জোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি বিরোধী সমভাবাপন্ন রাজনৈতিক দল ইন্ডিয়া […]









