হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতির কারণে বিপর্যস্ত সারা বাংলা। এই অবস্থায় রক্তদান ধারাবাহিক ভাবে রক্তদান শিবির না হওয়ার চরম সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগীরা। তাদের সহযোগিতায় এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলির অন্নপূর্ণা ভবনে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির, যে শিবিরে রক্তদান করে আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী। কোভিড বিধি মেনে আয়োজিত এই রক্তদান শিবিরে পরিবেশ দিবসের দিনটিকে মনে রাখতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ। বৈদ্যবাটি পুর প্রশাসক তথা চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন জানান বর্তমান কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে, বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা খুবই সমস্যায় পড়েছে। তাদের সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। একই সাথে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে চারাগাছ কারণ মানুষের প্রাণ বাঁচাতে রক্তের যেমন ভূমিকা রয়েছে ততটাই ভূমিকা রয়েছে একটি গাছের। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে মহকুমা শাসক, বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুর দায়িত্বে থাকা আধিকারিক সুজাতা ঘোষ এবং বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটরা।
Related Articles
ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন সাংসদ।
হুগলি, ১৪ অক্টোবর:- নবমীর সন্ধ্যায় ধুনুচি নাচে পুজো মণ্ডপ মাতালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শ্রীরামপুর ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ব্যাবসায়ী সমিতির পুজোর মূল পৃষ্ঠপোষক সাংসদ। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার বান্ধবী শ্রীময়ী। সাংসদের ধুনুচি নাচ দেখতে সাধারণ দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মূলত পুজোর দিনগুলিতে এই পুজোতে সময় কাটান […]
আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন।
কলকাতা , ১৯ সেপ্টেম্বর:- চলতি বছরে আসন্ন উৎসবের মরসুমে রাজ্যের চা বাগিচা শ্রমিকরা কুড়ি শতাংশ হারে বোনাস পাবেন। গত কাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে চা বাগিচা মালিক সংগঠন, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে রাজ্য সরকারের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী সাত অক্টোবরের মধ্যে শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত […]
প্রথম দফার ভোটের দু’দিন আগে তৃণমূলের ইশতেহার প্রকাশ।
কলকাতা, ১৭ এপ্রিল:- রাজ্যে লোকসভা নির্বাচন শুরু হওয়ার মুখে তৃণমূল কংগ্রেস আজ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল। কলকাতার তৃণমূল ভবনে এই ইশতেহারে থাকা নানা প্রতিশ্রুতি ও মূখ্য বিষয়গুলি সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ইশতেহারে দশটি প্রতিশ্রুতিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির […]








