হাওড়া, ৩ মে:- হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, মহাকালহাটি উপস্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র নিয়েও হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যায় পুলিশ। বন্ধ হয়ে যায় ভ্যাক্সিন দেওয়ার কাজ। এদিন করোনার টিকা নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠলো হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর। জানা গিয়েছে, এদিন টীকার জন্য সকাল থেকে লাইন দিলেও একদল লোকজন টীকা নেওয়ার জন্য আচমকাই ঢুকে পড়ে। প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। হাতাহাতি শুরু হয়। এমন কি আগ্নেয়াস্ত্র নিয়েও হুমকি দেওয়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
Related Articles
কোন্নগর সমবায় ব্যাংক নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বাম-কংগ্রেসের।
হুগলি, ১৫ অক্টোবর:- কোন্নগর সমবায় ব্যাংক নির্বাচনে সন্ত্রাষের অভিযোগ, বাম কংগ্রেস ভোটারদের মেরে বের করে দিয়ে তৃনমূল একচেটিয়া ভোট করে বলে অভিযোগ। জিটি রোড অবরোধ।পুলিশকে ঘিরে বিক্ষোভ। আজ কোন্নগর সমবায় ব্যাঙ্কের নির্বাচন হচ্ছে কোন্নগর হাইস্কুলে। বাম কংগ্রেস সমর্থিত প্রার্থীদের অভিযোগ ভোটের দিন সকাল থেকেই তৃণমূলের গুন্ডারা বুথ দখল করে রাখে। তাদের প্রার্থীদের মারধোর করে বের […]
ধর্মতলায় মঞ্চ ভাঙার প্রতিবাদে, বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে ধিক্কার মিছিল তৃণমূলের।
হুগলি, ২ সেপ্টেম্বর:- বাংলা বিদ্বেষী আচরন যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাথা ছাড়া দিচ্ছে, তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন, বের করা হয় প্রতিবাদ মিছিল। মঙ্গলবার বিকালে বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ […]
হাসপাতালে মৃত্যু চারতলা থেকে পড়ে জখম ব্যক্তির
হাওড়া, ১০ নভেম্বর:- বহুতল আবাসনের চারতলা থেকে নিচে পড়ে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ওই ব্যক্তির স্ত্রী তাঁকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। হাওড়ার লিলুয়ার চকপাড়া টোটো স্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, এদিন সকালে অফিস টাইমে জনবহুল এলাকায় ওই […]








