আরামবাগ, ৩ মে:- হঠাৎ করেই আরামবাগ মহকুমা হাসপাতালের এগারো হাজার লাইনে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। তরিঘরি আরামবাগ বিদ্যুৎ দপ্তর ও দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আরামবাগ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এগারো হাজার লাইনের বিদ্যুৎতের তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।পাশাপাশি আরামবাগ দমকল দপ্তর থেকে একটি ইঞ্জিন এসে হাজির হয়।বিদ্যুৎ নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। জানা গিয়েছে, ইলেক্টিকের শট সার্কীট থেকেই এগারো হাজারে আগুন লাগে। এই বিষয়ে আরামবাগের দমকল দপ্তরের আধিকারিক চন্ডীদাস বিশ্বাস জানান, হাসপাতালের এগারো হাজার ইলেক্টিক লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে।বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও আছেন। সবমিলিয়ে হাসপাতালে এগারো হাজার লাইনে কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে প্রশাসন।
Related Articles
কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে রিষড়ায় তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ।
তরুণ মুখোপাধ্যায় , ৮ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আজ সারা ভারতজুড়ে যে ধর্মঘট হয়েছে তাকে নৈতিক সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আন্দোলনরত কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। আজ কৃষকদের সমর্থনে তাদের পাশে দাঁড়াবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন সকালে […]
ইসিবি চেয়ারম্যান থেকে এবার আইসিসির মসনদে কলিন গ্রেভস ? চাপে মনোহর।
স্পোর্টস ডেস্ক,২৬ মে:- আইসিসির আসন্ন নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ইংল্যান্ড ও ওয়ালস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আর্থিক লেনদেনের অভিযোগ এনেছিলেন। এই অভিযোগই এবার এথিক্স অফিসার খারিজ করে দিলেন। আর্থিক লেনদেনের অভিযোগ এনে নির্বাচন স্থগিত হোক চেয়েছিলেন মনোহর। তবে এথিক্স অফিসার স্পষ্ট জানিয়ে […]
লোকসভার ভোটের আগেই সিএএ লাগু – শান্তনু ঠাকুর।
হুগলি, ১৪ জানুয়ারি:- আগামী একশ বছর পর বিজেপি সরকার থাকবে না, কিন্তু সিএএ লাগু হলে তা বদল করতে পারবে না যে সরকারই থাকুক, লোকসভার আগে সিএএ লাগু হবে, কোন্নগরে বললেন, বিজেপি সাংসদ জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ৩৭০ রদ এর পাশাপাশি আমাদের সরকার আরও একটা বড় সিন্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করেছে। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আগত […]







