কলকাতা, ২ জুন:- ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। এর আগে আন্দামান ও নিকোবর কমান্ডের কমান্ডার-ইন-চিফের ভূমিকা পালন করেছেন তিনি। ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কম্যান্ডের পদ থেকে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান৷ ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনাবাহিনীতে ৪০ বছরের দীর্ঘ চাকরি জীবন কাটানোর পর অবশেষে তিনি অবসর নিলেন। সোমবার তাঁকে দেওয়া হয়েছে গার্ড অফ অনার৷ অনিল চৌহান বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পরিকল্পনার সঙ্গেও যুক্ত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান গত ১লা সেপ্টেম্বর ২০১৯ এ ইস্টার্ন কমান্ডারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে এই দায়িত্বে ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। অনিল চৌহানের জায়গায় আজ, মঙ্গলবার ১ জুন থেকে ইস্টার্ন কম্যান্ড চিফ নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে৷
Related Articles
আশানুরূপ বিক্রি হচ্ছেনা ছট পূজার ডালা , আকাশছোঁয়া বাজারমূল্যকে দায়ী করলেন বিক্রেতারা।
হুগলীঃঃ, ৭ নভেম্বর:- পুজো মানে উৎসব, রীতি নীতি নানা সংস্কার শুধু নয়। এক-একটা পুজো উৎসবের সাথে জড়িয়ে বহু মানুষের জীবন জীবিকা। বাঙালির দুর্গা, কালীর পর অবাঙালি এক বড় উৎসব ছটপুজা। দীর্ঘ একমাসের নিয়ম নিষ্ঠার পর আসে মুল পুজার দিন। পুজার জন্য একান্ত প্রয়োজন এক বিশেষ ধরনের কুলো। যা বাঁশকে ছোট ছোট করে কেটে তৈরী হয়। […]
শহরে ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন শিবপুর কেন্দ্র যুব তৃণমূলের কর্মীরা। ছড়ানো হলো মশার তেল।
হাওড়া, ২৩ নভেম্বর:- বুধবার হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামেন শিবপুর কেন্দ্র যুব তৃণমূলের কর্মীরা। ছড়ানো হয় মশার তেল। শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাটের নেতৃত্বে ছড়ানো হয় মশার তেল। পথে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হয়। এদিন ডেঙ্গু সচেতনতায় প্রচার কর্মসূচি নেওয়া হয়। মশা মারতে তেল ছড়ানো ও সচেতনতামূলক প্রচার করা হয়। শিবপুর […]
আনন্দপুরে বস্তিবাসীদের পাশে সাহায্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুর বস্তির একাংশ। গত রবিবার কমপক্ষে ৫০টি’র বেশি ঝুপড়ি ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এবার তাদের সহযোগিতার জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী […]






