কলকাতা , ২ জুন:- বর্তমান কোভিড পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার আগামীকাল আরও এক দফায় বিভিন্ন বণিকসভা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার জন্য বণিকসভার রাজ্য ও জেলাস্তরের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা বৈঠকে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
Related Articles
মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা এখন মাঝপথে। মঙ্গলবার ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাঁদের সুবিধা অসুবিধার ব্যপারে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে নবান্নে যাওয়ার পথে ভবানীপুর গার্লস হাইস্কুলের সামনে যান মুখ্যমন্ত্রী। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানান তিনি। পরীক্ষার্থীরা […]
পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা , উত্তপ্ত খানাকুল।
খানাকুল, ১৯ মার্চ:- স্থানীয় পঞ্চায়েত প্রধানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আহত ব্যক্তির নাম অরুপ দাস। ঘটনাটি ঘটেছে খানাকুলের রামমোহন ২ অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, খানাকুল ১নম্বর ব্লকের রামমোহন ২নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। সূত্র থেকে জানা গেছে এদিন পঞ্চায়েত […]
শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে আগামী সপ্তাহেই প্রথম বৈঠকে বসছে সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি।
কলকাতা, ১ মে:- রাজ্যের নিজস্ব শিক্ষানীতির রূপরেখা তৈরি করতে রাজ্য সরকারের গড়া বিশেষজ্ঞ কমিটি আগামী সপ্তাহেই প্রথমবার বৈঠকে বসছে। কেন্দ্র সরকারের শিক্ষানীতির বিরোধিতা করে রাজ্য নিজস্ব শিক্ষানীতি গড়ার উদ্যোগ নিয়েছে। সেজন্য শিক্ষা জগতের বিশিষ্টদের নিয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মে ওই কমিটি আলোচনায় বসবে। সেখানে নয়া শিক্ষানীতিতে কোন কোন বিষয় […]









