হুগলি , ৩০ মে:- রবিবার দুপুরে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডে সুবীর ঘোষের উদ্যোগে সূচনা হলো দুয়ারে রান্নাঘর কমসূচি। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন এই করোনা আবহে মানুষ আজ দিশেহারা তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে দুয়ারে রান্নাঘর প্রকল্পের কাজ শুরু করলাম। আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে এর সূচনা হলো। আমরা প্রতিদিন দুপুর একটা থেকে দেড়টার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই রান্না করা খাবার তাদের পৌঁছে দেব। কোন মানুষকে এসে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, ডিম, এবং মিষ্টি দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে কল্যান বাবু ছাড়া শ্রীরামপুর পুরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ উপস্থিত ছিলেন। এর সঙ্গে সঙ্গে এদিন শ্রীরামপুর আর এমএস মাঠে চালু করা হলো কমিউনিটি কিচেনের। শ্রীরামপুর পৌরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিংয়ের সৌজন্যে কমিউনিটি কিচেন শুভ সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Related Articles
কলকাতায় বিজেপির মিছিলে যোগ দিতে আসা বিভিন্ন জেলার কর্মীদের দুপুরের আহার ও বিশ্রামের ব্যবস্থা হাওড়ায়।
হাওড়া, ২ মে:- কলকাতায় বিজেপির মিছিলে যোগ দিতে আসা বিভিন্ন জেলার কর্মী সমর্থকদের জন্য সোমবার দুপুরের আহার ও বিশ্রামের ব্যবস্থা করা হয় হাওড়ায়। এই কর্মসূচি নেওয়া হয় দলের রাজ্য কমিটির সদস্য উমেশ রাইয়ের নেতৃত্বে। রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এদিন এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা […]
চলছে মাধ্যমিক, খালি গলাতেই বক্তৃতা দিলেন মন্ত্রী।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- চলছে মাধ্যমিক পরীক্ষা, আইন মেনেই মাইক ছাড়া বক্তব্য রাখলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সময়ে মাইক বাজানো নিষেধ। এবার সেই আইনকে হাতিয়ার করেই মাইক ছাড়াই অনুষ্ঠানে বক্তৃতা দিলেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদানে সাউন্ড বাক্স থাকলেও না চালানোর নির্দেশ দেন মন্ত্রী। নিজেও মাইক ছাড়াই […]
শিলদা কাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাও নেতা পিএইচডি ইন্টারভিউতে প্রথম।
হুগলি, ৬ জুলাই:- ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। ঝাড়গ্রামের শিলদায় একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ২৪ জন জওয়ানকে হত্যা করেছিল মাওবাদীরা। ওই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের আদালত ২৩ জন মাও নেতাকে যাবজ্জীবন কাটানোর নির্দেশ দেয়। যাদের মধ্যে অন্যতম অর্ণব দাম ওরফে বিক্রম। বর্তমানে হুগলি জেলে বন্দি থাকা অর্ণব বর্ধমান […]









