হাওড়া , ২৯ মে:- এক রোগী মৃত্যুকে কেন্দ্র করে নার্সিংহোম ভাঙচুরের ঘটনা ঘটল হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। এই নিয়ে সেখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাঁকড়ার ওই নার্সিংহোমে। সেখানে ভাঙচুরের পাশাপাশি চিকিৎসককেও শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। নার্সিংহোমের ওয়ার্ডে ঢুকে ওই চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশবাহিনী। জানা গেছে, মৃতের নাম আতিউর রহমান। তিনি ডোমজুড়ের বাসিন্দা ছিলেন। উত্তেজনা থাকায় নার্সিংহোমের সামনে পুলিশ পিকেট করা হয়। পুলিশ নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা করছে।
Related Articles
ডানকুনি থেকে কলকাতা বন্দরের মধ্যে রো-রো ভেসেল পরিষেবা চালু করার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা , ৯ জুন:- বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় ডানকুনি থেকে কোলকাতা বন্দরের মধ্যে রো রো ভেসল্ পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্ব ব্যাঙ্ক ও প্রকল্পটির সমীক্ষক প্রতিনিধিদের এ বিষয়ে এক বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়৷ ২০২২ এর এপ্রিলের মধ্যে এই প্রকল্পটি রূপায়িত হবে বলে জানিয়েছেন ফিরহাদ। যেহেতু ডানকুনি […]
তারকেশ্বরে পথ দূর্ঘটনায় জখম ১৭।
সুদীপ দাস , ১২ জুন:- জমিতে বাদাম তোলার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় জখম ১৭। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে কোলকাতায় স্থানান্তর করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলীর তারকেশ্বর থানার পিয়াসারা তেতুলতলা এলাকায়। আহতরা সকলেই হুগলীর হরিপালের বাসিন্দা। ঘটনাস্থলে মন্ত্রী বেচারাম মান্না গিয়ে আহতদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনকারমত হরিপালের […]
২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!
হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ […]







