কলকাতা , ২৮ মে:- বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর দলীয় সঙ্গঠনকে ঢেলে সাজাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকে আগামী ৫ জুন জুন প্রস্তাবিত ওই বৈঠকে উপস্থিত থাকতে দলের সব নির্বাচিত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ তারিখের বৈঠকে দলের সাংগঠনিক স্তরে রদবদলের সম্ভাবনা রয়েছে বলেও দলীয় সূত্রে খবর। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দুই শূন্য রাজ্যসভা আসনে প্রার্থীদের নামও সেদিন চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ‘এক ব্যক্তি এক পদ’ নীতি ঘোষিত হয়েছে। অর্থাৎ, কোনও একজন নেতা একটি মাত্র পদেই থাকতে পারবেন। সাংসদ বা বিধায়ক পদে থাকলে দলীয় পদ থেকে সরতে হবে। সে ক্ষেত্রে বহু মন্ত্রী যাঁরা জেলা সভাপতি পদে আছেন তাঁদের পদ খোওয়ানোর সম্ভাবনা দানা বাঁধছে।
Related Articles
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে শোকজ করল কমিশন।
কলকাতা , ৭ এপ্রিল:-মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শোকজ করল কমিশন। গত তেসরা এপ্রিল হুগলির তারকেশ্বর একটি রাজনৈতিক জনসভায় আদর্শ আচরণ বিধি ভেঙে বিশেষ সম্প্রদায়কে তাদের ভোট ভাগ না করে তৃণমূলকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী।এই নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষন করে বিজেপি। বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে সেই নিয়ে […]
মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত।
কলকাতা ,২৪ জানুয়ারি:- গতকাল ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উদযাপন উৎসবের সূচনা মঞ্চে মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আজও অব্যাহত। তৃণমূল কংগ্রেসের নেতা ও বুদ্ধিজীবীদের একাংশ ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর অপমান প্রসঙ্গে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর আচরণের পাল্টা সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কবীর […]
দুর্গাপুরে প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
দুর্গাপুর,১৩ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে ছিলেন মমতা। এদিন সরকারি আধিকারিক, আমলা, জনপ্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যদি কোনও গরিব মানুষ তালিকায় থাকা হাসপাতালে যান, আর তারা যদি ফিরিয়ে দেয় তাহলে থানায় অভিযোগ জানান।” পুলিশকে মমতার নির্দেশ, এইরকম অভিযোগ এলেই জেলাশাসককে জানাতে হবে। কোনও দেরি করা যাবে […]






