ব্যারাকপুর , ২৭ মে:- ভাটপাড়া থানার স্থিরপাড়ার মনসাতলায় এক ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে ঘিরে স্থানীয় শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। অভিযোগ,বুধবার বিকেলের দিকে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোমা ওড়ায়ের বাড়িতে। তার বৌদির বাড়িতে একটি বোমা মারে এবং সোমাকে ওরাওকে বাঁশ, রড দিয়ে এলোপাথাড়ি মারধোর করে পালিয়ে যায়। রাতের দিকে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ,সোমার বাড়িতে পরপর চারটি বোমা মারে। বোমার আঘাতে গুরুতর জখম হন সোমার স্ত্রী সরস্বতী দেবী। সরস্বতী দেবী এবং তার স্বামী সোমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘ্টনায় মোহিত-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।
Related Articles
নিজ হাতের তেরঙ্গা পাঞ্জাবিতে সিঙ্গুরে বাড়ি বাড়ি বিনামূল্যে চিকিৎসা প্রদান তপনের।
হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নিজের হাতে তৈরি পাঞ্জাবিতে রং তুলি দিয়ে এঁকেছেন সিঙ্গুরের বুড়াশান্তি গ্রামের পেশায় চিকিৎসক তপন কুমার রায়। দীর্ঘ দুই মাস ধরে রঙিন ক্যানভাসে তুলির টানে ভারতের মানচিত্র সহ স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও দেশাত্ববোধক বাণী লিখেছেন। জাতীয় পতাকার নীল চক্রে যে ২৪ টি […]
মগড়ায় রেশন দোকানে চরম দুর্নীতি , স্থানীয় মানুষের রোষের মুখে পড়ে অবশেষে নতি স্বীকার রেশন ডিলারের।
সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে মানুষ গৃহবন্দি, আর সেই সময় সরকারি উদ্যোগে বিনামূল্যে রেশন নিয়ে শুরু হয়েছে ব্যাপক দুর্নীতি। স্থানীয় মানুষের সোচ্চার হওয়ার পর বাধ্য হয়ে নিজের ভুলের কথা মেনে নিল রেশন ডিলার। পাওয়ার কথা ৩ কিলো, দেওয়া হচ্ছে ১.৫কিলো , বেশ কদিন ধরেই এইভাবেই রেশনের বিলি হচ্ছিল মগরা থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকার এক রেশন শপে। […]
শিবপুরে শ্যুটআউটের ঘটনায় অভিযুক্ত সনাক্ত হলেও তাকে খুঁজছে পুলিশ।
হাওড়া, ৬ জুন:- হাওড়ার শিবপুরে ‘শ্যুটআউট’-এর ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রের খবর। তবে, অভিযুক্তকে চিহ্নিত করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত রয়েছে বলে মনে করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। উল্লেখ্য, […]








