কলকাতা , ২৬ মে:- প্রবল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কমেছে ঠিকই, কিন্তু রয়েই গিয়েছিল বন্যার আশঙ্কা। বাস্তবে তা ফলতেও শুরু করেছে। কিন্তু তাতেও দিঘা-মন্দারমণি-ফ্রেজারগঞ্জ শংকরপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। দিঘা-মন্দারমণিতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বিরাট-বিরাট ঢেউ আছড়ে পড়েছে পারে। ফলে দিঘা-মন্দারমণিতে বড় রাস্তায় ইতিমধ্যেই কোমর সমান জল। যা বিগত কোনও ঝড়ের সময় হয়নি বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। ভেসে গিয়েছে ফ্রেজারগঞ্জের বিস্তীর্ণ এলাকা। ইয়াসের প্রভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের দু’টি জেলা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। নন্দীগ্রামে সোনাচূড়া সহ বিভিন্ন গ্রামে জল ঢুকেছে।দীঘায় দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার বহু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। নদী বাঁধ ভেঙে পড়েছে। আর সেই দুরন্ত ঘূর্ণিঝড়ের সঙ্গেই চিন্তা বাড়িয়েছে বুধবার সকালে বুদ্ধপূর্ণিমার ভরা কোটাল ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই তিন প্রভাবে আজ, সারাদিন বাংলার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে চলেছে প্রবল জলোচ্ছ্বাস। আর তা থেকে দেখা দিয়েছে বিভিন্ন প্রান্তে বন্যার আশঙ্কা।
Related Articles
দিল্লিতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- দিল্লি স্টেশনে রেলের অব্যবস্থায় পদপিষ্ট হয়ে মৃত কুম্ভযাত্রীদের পরিবারকে ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে সোমবার দুপুরে হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাওড়া স্টেশনের ভিতরে স্টেশন ম্যানেজারের অফিসের সামনে এবং বাইরে ডিআরএম অফিসের সামনে […]
থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে রক্তদান শিবির, উদ্বোধন এম্বুলেন্সের, বৈদ্যবাটির চার নম্বর ওয়ার্ডে।
হুগলি, ৩০ এপ্রিল:- থ্যালাসেমিয়া আক্রান্তদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। রবিবার সকালে বউ বাজারে উৎসবের মেজাজে রক্তদিলেন রক্তদাতারা। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম গুঁই, পুরপ্রধান পিন্টু মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ও কাউন্সিলর রাজু পাড়ুই। এ দিন […]
বিজেপি-তৃণমূলের পর এবার ফরোয়ার্ড ব্লকের ব্যানার চুঁচুড়ায়।
হুগলি, ২২ মার্চ:- গত কয়েক দিন ধরে হুগলির চুঁচুড়া শহরে ব্যানার যুদ্ধ শুরু হয়েছে। ঘড়ির মোড় ঢেকেছে ব্যানারে ফ্লেক্সে। জনগণ বলছে, বেকারত্ব মূল্যবৃদ্ধির কথা নাই। ফরোয়ার্ড ব্লকের হুগলি জেলা চেয়ারম্যান সুনীল সাহা বলেন, আমরা বলছি হিন্দু মুসলিম এর বিভেদ নেই। কিন্তু দেশের মানুষ চরম সমস্যায় আছে। দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব এ নিয়ে আন্দোলন চলছে মানুষের। ফরওয়ার্ড […]






