কলকাতা , ২৫ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২ শর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি এলাকাতে তাদের প্রায় আড়াইশো টি দলকে কাজে নামানো হয়েছে। সমস্ত জেলা থেকে বিদ্যুৎ দপ্তর এর আধিকারিকেরা প্রতি ঘন্টায় কেন্দ্রীয় কন্ট্রোল রুমে রিপোর্ট পাঠাচ্ছেন।কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে দুটি করে দল গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলির জন্য থাকছে কুইক রেসপন্স টিম। জেলায় ২০ হাজার বিদ্যুতের খুঁটি পাঠানো হয়েছে।৪৫০টি ট্রান্সফর্মার ও ২৫৫ কিমি তার পাঠানো হয়েছে।জল সরবরাহ থেকে মোবাইল পরিষেবা চালু রাখার বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে।
Related Articles
কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা পূর্তমন্ত্রীর, তৈরির ব্যয় প্রায় ২৯ কোটি টাকা।
হাওড়া, ১ এপ্রিল:- কুলিয়া সেতুর কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। ২ বছরের লক্ষ্যমাত্রা রাখা হলেও দেড় বছরের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে আশাবাদী মন্ত্রী। সেতু তৈরিতে ব্যয় হবে প্রায় ২৯ কোটি টাকা।দীর্ঘদিন ধরে হাওড়া জেলার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত ভাটোরা, ঘোড়াবেড়িয়া ও চিৎনান অঞ্চলের মানুষের দাবি ছিল […]
উত্তরকাশির সুরঙ্গে আটকে থাকা হুগলির পাখিরা পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
হুগলি, ১৫ নভেম্বর:- ফোন কাছছাড়া করছেন না প্রৌঢ় দম্পতি। বেজে উঠলে পড়শিরাও দৌড়ে আসছেন নতুন কোনও খবর এল কি না জানতে। এমনই উৎকণ্ঠায় দিন কাটছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা পুরশুড়ার হরিণাখালির বছর চব্বিশের সৌভিক পাখিরার পরিবারের। একই অবস্থা নিমডাঙির বছর উনিশের জয়দেব পরামানিকের পরিবারেরও। রবিবার থেকেই রান্না চাপাননি সৌভিকের মা লক্ষ্মী। এদিনও বেলা নাগাদ দেখা […]
পরিবহন দপ্তরের উদ্যোগে খতিয়ে দেখা হলো একটি বেসরকারি স্কুলের পুলকার গুলির অবস্থা।
বাঁকুড়া,৪ মার্চ:- বাঁকুড়া জেলা পরিবহণ দফতরের উদ্যোগে বাঁকুড়ার পুয়াবাগান সংলগ্ন একটি বেসরকারি স্কুলে পুলকার গাড়ি ও স্কুলবাস গুলি খতিয়ে দেখলেন । এর পাশাপাশি যে সমস্ত পুলকার গুলি ও স্কুল বাস গুলির মধ্যে টায়ার নষ্ট হয়েছে এবং অগ্নিনির্বাপক যন্ত্র নেই তাদেরকে একটি করে নোটিশ ধরিয়ে দেওয়া হলো । যেখানে বলা হয়েছে সাত দিনের মধ্যে এই […]





