কলকাতা , ২৫ মে:- আসন্ন ইয়াস বা যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কলকাতা ও শহরতলীতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সি ই এস সি প্রস্তুত। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুতি নেওয়া হলেও ঝড়ের সময় বিপর্যয় ঠেকাতে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। ঝোড়ো হাওয়া যে যে এলাকা দিয়ে বয়ে যাবে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এলাকা গুলি হল যাদবপুর মানিকতলা বেলেঘাটা সহ যেসব এলাকায় ওভারহেড তার রয়েছে প্রয়োজনে সেখানে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হতে পারে। স্থানীয় প্রশাসন কিংবা পুলিশের তরফে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ সংযোগ বন্ধ রাখা হবে বলে সিইএসসি তরফে জানানো হয়েছে। গ্রাহকদের সুবিধার জন্য সংস্থার তরফ থেকে কতগুলি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলি হল ৩৫০১১৯১২ ১৮৬০৫০০১৯১২ ১৯১২ । এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হচ্ছে। নম্বরটি হলো ৭৪৩৯০০১৯১২।
Related Articles
মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।
হুগলি , ২৮ মে:- মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দূর্ঘটনায় আহত চালক সহ ৬ পরিযায়ী শ্রমিক।দাদপুরের গোবিন্দপুরের কাছে আজ সকালে দু নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনার কবলে পরে ট্রাভেরা গাড়ি।আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা।আহতরা হল ধনঞ্জয় সরকার,সুজন সরকার,করঞ্জিত […]
মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।
খানাকুল, ৩১ জানুয়ারি:- মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্য খানাকুলে মর্মান্তিক ঘটনা হুগলি জেলার খানাকুল। এবার মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। যদিও পুলিশ এই ঘটনায় ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার নাম ছবিতা পাত্র। বাড়ি খানাকুলের দাসপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মদ্যপ […]
বাগদেবীর আরাধনায় রিষড়ার আবৃত্তি আলোকের ছাত্রছাত্রীরা।
হুগলি, ২৭ জানুয়ারি:- রিষড়ায় অভিজাত আবৃত্তি শিক্ষা কেন্দ্র, আবৃত্তির আলোকে শ্রদ্ধা ভরে পালিত হলো সরস্বতী উৎসব। ২০০২ সালে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হলেও এই প্রথমবার এখানে বাগদেবীর আরাধনায় সাক্ষী থাকলো এখানকার শতাধিক ছাত্র-ছাত্রী।। সরস্বতী পুজোর আনন্দের পাশাপাশি প্রায় দেড়শ শিক্ষার্থী অনলাইনে বসে আঁকো এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ২৮ তারিখে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিষ্ঠানের […]





