হাওড়া, ২৪ মে:- কোভিড আক্রান্তদের হাসপাতালে পাঠানোর জন্য একটি হাওড়া জেলা হাসপাতালে ও একটি টি এল জায়সওয়াল হাসপাতালে মোট দুটি চলমান অক্সিজেন পরিষেবার শুভ সূচনা করলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়। করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই। বহু রোগীকে হাসপাতলে ভর্তি করা হচ্ছে। হাসপাতালে ভর্তির আগের সময়টি একজন করোনা রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অনেক সময়েই করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনের অভাব দেখা যায়। সেই কারণেই ২টি চলমান অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করে এক সংস্থা। শ্রীশ্রীজৈন সেবা সংস্থার উদ্যোগে সোমবার সকালে হাওড়ার দুটি হাসপাতলে মোট দুটি চলমান অক্সিজেনের ব্যবস্থা করা হয়। এর একটি থাকবে হাওড়া জেলা হাসপাতালে অপরটি টিএল জয়সোয়াল হসপিটালে। দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়।
Related Articles
কোভিড সতর্কতা। হাওড়ায় পুজো প্যান্ডেলগুলি নিজেদের উদ্যোগে জীবাণুমুক্তকরণ করছে পুরসভা।
হাওড়া , ১১ অক্টোবর:- কোভিড পরিস্থিতিতে আগামী দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে পুজো প্যান্ডেলগুলি জীবানু মুক্তকরণের কাজ করছে হাওড়া পুরনিগম। বর্তমানে সেই জীবানুমুক্তকরণের কাজ চলছে। পুজো শেষ না হওয়া পর্যন্ত চলবে এই জীবানু মুক্তকরণের কাজ। পুজোর সময় দর্শনার্থীরা যাতে নিরাপদে প্রতিমা দর্শন করতে পারে তারজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুরনিগমের দাবি। পুরনিগম সূত্রে […]
প্রচীন ভান্ডানি পূজা অনুষ্ঠিত হলেও , মেলা অনুষ্ঠিত হচ্ছে না মেখলিগঞ্জে ৷
কোচবিহার , ২৭ অক্টোবর:- কোরানা পরিস্থিতির কারণে মেখলিগঞ্জের রানীরহাটের শতাব্দী প্রচীন ভান্ডানি পুজোয় পূজা অনুষ্ঠিত হলেও মেলা অনুষ্ঠিত হচ্ছে না৷ প্রশাসনিক নির্দেশে এবার স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে পূজা করা হলেও মেলা বসার কোন অনুমতি নেই, সেই মত পূজা কমিটির তরফে স্বাস্থ্যবিধি মেনে পূজা করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তারা৷ শতাব্দী প্রচীন ঐ পূজা অনুষ্ঠিত […]
গরিব মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্পকে অত্যাবশ্যকীয় বলে ঘোষণা রাজ্যের।
কলকাতা, ৩ জানুয়ারি:- করোনা রুখতে কঠোর বিধি-নিষেধ জারি থাকলেও গরীব মানুষের দোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চালিয়ে যাওয়া হবে দুয়ারে রেশন প্রকল্প। রেশন ডিলারদের প্রকল্প বন্ধ রাখার আবেদনের প্রেক্ষিতে স্পষ্ট ভাবে একথা জানিয়ে দিল রাজ্য সরকার। এই প্রকল্প ‘অত্যাবশ্যকীয়’বলে ঘোষণা করে কোভিড পরিস্থিতিতেও চালিয়ে যাওয়া হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্যের খাদ্য দফতর। পাশাপাশি রেশন কার্ডে […]




