জলপাইগুড়ি , ২৩ মে:- লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা। পরিবারের বৃদ্ধ পিতা মাতার মুখে খাবার যোগান দিতে তাকে বাধ্য করল পড়াশোনা ছেড়ে শাক সবজি বিক্রি করতে। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করে শিশু বিদ্যাসাগর পালোয়ান। বয়স দশ। বিদ্যালয়ের পড়াশোনা দ্বিতীয় শেণী পযর্ন্ত করেছিল। গতবার লক ডাউন ও অসুস্থতার জন্য রিক্সা চালানো বন্ধ হয়ে যায় ।তার মা পরিচালিকার কাজ করতো কিন্তু এখন সেও অসুস্থ। তাই পিতামাতার সংসারের হাল ধরেছে গর্ব ও প্রসংসা করার মতন শিশু বিদ্যাসাগর পাশোয়ান। গত বছর থেকে এখন আংশিক লক ডাউনে সে রায়কত পাড়া মোড়ের সামনে সামান্য পুজি ধার করে শাক সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছে। তার এই অল্প বয়সে পরিবারের জন্য কর্তব্য ও দায়িত্ব অনেক মানুষ কেই অবাক করে দিয়েছে। সেই শিশুটির জন্য সরকারি সাহায্য ও পড়াশোনা করার দায়িত্ব নেবার ও আবেদন করেছেন শহরের কিছু মানুষ।
Related Articles
বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ৪ জানুয়ারি:- সব রকম করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এবার চলচ্চিত্র উৎসবে তাঁর পরিচালিত ছবি অরণ্যের দিনরাত্রি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। মঙ্গলবার শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে […]
মুমূর্ষ রোগীকে হাসপাতালে ভর্তি করলেন কাউন্সিলর।
হুগলি, ২৭ আগস্ট:- চুঁচুড়া দু নম্বর কাপাসডাঙ্গা বাঁশ তলা এলাকার বাসিন্দা সঞ্জয় দে বেশ কিছুদিন ধরেই বিছানায় শয্যাশায়ী। কিডনির অসুখ শ্বাসকষ্ট সহ নানা বিধ ব্যাধিতে জর্জরিত সে। কলকাতার একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সঞ্জয়। অসুস্থতার কারণে সেই কাজটিও চলে যায় তার। কিছুদিন চিকিৎসাও করিয়েছিলেন তাতে লাভ হয়নি। হাসপাতালে ভর্তি হলে ওষুধের সহ অন্যান্য খরচ যোগানো […]
দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৬ মে:- রাজ্য সরকার নতুন দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য সেখানকার বেনারসের বিশ্বনাথ মন্দির থেকে কিছুটা দূরে কোচবিহারের রাজাদের প্রায় এক একর ফাকা জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই প্রস্তাবিত এই ভবন নির্মাণ নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বহুতল […]









