কলকাতা, ২৩ মে:- আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় রাজ্য সরকার করোনা সংক্রমণ প্রতিরোধে চলা বিধি-নিষেধের মধ্যেই কৃষি সংক্রান্ত কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিকাজ, উদ্যানপালন এবং এই সংক্রান্ত পরিবহন ছাড়াও কীটনাশক, সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বিক্রির উপরে ছার দেওয়া হয়েছে। আজ নবান্ন থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ ও আসন্ন বর্ষার মরসুমের আগেই আপৎকালীন ভিত্তিতে গ্রাম উন্নয়ন সংক্রান্ত যে কোন কাজেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
মগড়ায় বোমা ফেটে জখম বিদ্যুৎ দপ্তরের কর্মী।
সুদীপ দাস , ১২ এপ্রিল:- পুকুর পারে ফেলে যাওয়া বোমা ফেটে জখম এক বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরা থানার বড় খেজুরিয়া এলাকায়। এদিন ওই এলাকায় ইলেকট্রিক পোল বসানোর কাজ করছিলো বিদ্যুৎ দপ্তরের ৯জন কর্মী। তাঁদের মধ্যে থেকেই গোবিন্দ মালিক(৩৬) কিছুটি দূরে রাখা গাড়ি থেকে শাবল আনতে যায়। শাবল মাটিতে পরে থাকা আবর্জনায় […]
হাওড়ায় শুরু নাকা চেকিং।
হাওড়া,২২ এপ্রিল:- শহরে ৩০টি নাকা চেকিং পয়েণ্ট করে ‘রেড-স্টার জোন’ হাওড়ায় নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। কমিশনারেটের তরফ থেকে ওই নাকা চেকিং পয়েণ্টগুলি করা হয়েছে। এরমধ্যে মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর থানার পাশাপাশি সাঁকরাইল থানা এলাকার অনেকটা অংশও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১২টি বাজারকে সরিয়ে দেওয়া […]
আর ফুটবল খেলতে পারবেন না আনোয়ার আলী ! সমস্যা মহামেডানে ।
স্পোর্টস ডেস্ক , ৮ সেপ্টেম্বর:- অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা তরুণ ফুটবলার আনোয়ার আলীকে নিয়ে বিপাকে মহামেডান স্পোর্টিং। আই লিগে ইন্ডিয়ান অ্যারোসের জার্সি গায়ে সারা জাগানো পারফরমেন্স করে, কিংস কাপ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ সহ বেশ কিছু আন্তর্জাতিক আসরে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন এই ডিফেন্ডার। তার প্রতিভা দেখে আইএসএল দল মুম্বাই […]






