সুদীপ দাস , ২৩ মে:- হাত বাড়ালেই অক্সিজেন বন্ধু চন্দননগর পৌরনিগম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত চন্দননগরের বিধায়ক হওয়ার পরেই নতুন উদ্যমে করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ ইন্দ্রনীল সেনের। তার উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগমের ব্যবস্থাপনায় তাদের স্বাগতম নামক একটি অনুষ্ঠান বাড়িতে ১০ টি বেডের অক্সিজেন পার্লারের শুভ সূচনা হলো আজ। অন্যান্য সময় এই অনুষ্ঠান বাড়িটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হলেও কভিড পরিস্থিতির জন্য এমনই উদ্যোগ নেওয়া হলো এদিন। ২৪ ঘন্টা এই অক্সিজেন পার্লার খোলা থাকবে। পাশাপাশি এখান থেকে একটি যোগাযোগের নাম্বার দেওয়া হয়েছে। যে নাম্বারে ফোন করলে কোভিড রোগী অথবা শ্বাসকষ্টে ভোগা মানুষদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে দেওয়া হবে অক্সিজেন পরিষেবা। পাশাপাশি এদিন এখান থেকে কোভিড আক্রান্তদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পরিষেবারও শুভ সূচনা করা হয়। কলকাতা খাবার সরবরাহ ব্যবস্থা সঙ্গে সঙ্গে কোভিদ আক্রান্ত পরিবারগুলোর জন্য বিনা পয়সায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন।
Related Articles
বর্ষবরণে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমও নামছে রাস্তায়।
হাওড়া , ৩১ ডিসেম্বর:- বৃহস্পতিবার বর্ষবরণের রাতে এবং শুক্রবার নিউ ইয়ারে শহরের রাস্তায় বিশেষ নজরদারি চালাবে হাওড়া সিটি পুলিশ। ইভটিজিং রুখতে মহিলা পুলিশের শক্তিবাহিনী টিমকেও নামানো হচ্ছে। থাকবে র্যাফ। বর্ষবরণের রাত এবং পয়লা জানুয়ারির সেলিব্রেশনকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাওড়া সিটি পুলিশ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই দু’দিন যাতে হাওড়া শহরে বড় […]
ভ্যাক্সিন না পেয়ে তুলকালাম কান্ড, গোঘাট দুই নম্বর ব্লকের কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
আরামবাগ , ১৪ মে:- ভ্যাক্সিন না পেয়ে ব্যাপক বিক্ষোভ দেখান লাইনে থাকা ব্যক্তিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় বিরাট পুলিশবাহিনী। জানা গিয়েছে, রাত্রি দুটো থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তারা। তাদের অভিযোগ প্রশাসনের উদাসীনতার জন্যই এই অবস্থা। তাদের অভিযোগ প্রশাসন দুই চার জন সিভিক ভলেন্টিয়াররা দিলেও লাইনের মধ্যে কোনও সামাজিক দুরত্ব […]
চারিদিকে যা চাপ বাড়ছে ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, হুগলিতে সেলিম।
হুগলি, ১৭ ডিসেম্বর:- চারিদিক থেকে যেমন চাপ বাড়ছে কেউ বাঁচাতে পারবে না ভাইপোকে। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেকের সম্পত্তি হয়েছে ২০১৪ সালের পর থেকে।মানে লুটপাট আরও বেড়েছে। কোন ব্যাংকে কত টাকা জমা, দুবাইতে কত সিঙ্গাপুরে কত লন্ডনে কত, কোন একাউন্ট কোনটা বৌ এর নামে কোনটা শালির নামে কোনটা শ্বশুরের নামে কোনটা মা বাবার নামে।আর এখানে […]




