মালদা , ২৩ মে:- শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেগঘন টুইট করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। ২৪ ঘন্টার মধ্যেই আরেক বিজেপি নেত্রী ফিরতে চাইলেন পুরোনো দল তৃণমূলে। এবার আবেদন করলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। তাঁর দাবি তৃণমূলে ফিরতে চেয়ে দলনেত্রীকেই চিঠি দিয়েছেন তিনি। তবে মালদা জেলা তৃণমূল নেতৃ্ত্বের দাবি, এরকম কোনও চিঠি তাঁরা পাননি। প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলা মুর্মু। তাঁকে তৃণমূল হবিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল। যেটা তিনি মেনে নিতে পারেননি। চেয়েছিলেন পুরাতন মালদহ থেকে লড়তে। কিন্তু দল সেই দাবি না মানলে তাতে অভিমান করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।
Related Articles
বন্ধ ব্যান্ডেল চার্চ, মাঝপথেই ঘরমুখো ব্যাবসায়ীরা!
সুদীপ দাস, ৪ জানুয়ারি:- আবারও তালা ঝুললো হুগলীর ব্যান্ডেল চার্চে। প্রত্যেকবছরই ২৫শে ডিসেম্বরকে উপলক্ষ্য করে চার্চ সংলগ্ন গঙ্গা তীরবর্তী এলাকায় মেলা বসে। যা কমবেশী মাস দেড়েক স্থায়ী হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক ব্যাবসায়ী এসে এখানে পসরা সাজিয়ে বসেন। কিন্তু সরকারী নির্দেশে মেলাতে নিষেধাজ্ঞা এসেছে। ব্যান্ডেল চার্চ কর্তৃপক্ষও আবার সোমবার থেকে গীর্জার গেটে তালা ঝুলিয়ে […]
উত্তর কোরিয়ার শাসকের মাসতুতো বোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি :- সায়ন্তন বসু ।
শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার দুপুর ৩টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নেন। তিনি বলেন যে উত্তর কোরিয়ার যিনি শাসক আছেন তার মাস্তাতো বোন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্যই এতো অত্যাচার হচ্ছে। কেন না তৃনমূলি স্টাইলে হত্যাকাণ্ড চলছে। খুন […]
আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,৩ মে:- আগামী ১০ জুনের মধ্যে রাজ্যের বাসিন্দা সাড়ে দশ লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই সাড়ে ৪ লক্ষ শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরে এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে আরও দেড় লক্ষ শ্রমিক ফিরে আসবেন। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে চাইছেন না বলে বিভিন্ন মহলে অপপ্রচার চালানো হচ্ছে […]




