হাওড়া , ২১ মে:- করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রশাসনের পাশে দাঁড়ালেন বাণিজ্য ও শিল্প জগতের কর্মকর্তারাও। হাওড়ায় এক শিল্পগোষ্ঠী পরিচালিত বেলুড়ের হিন্ডালকো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয় বিদেশ থেকে আমদানি করা ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর। এই অক্সিজেন কনসেন্ট্রেটর পরিবেশ থেকে বাতাস সংগ্রহ করে তা থেকে নাইট্রোজেন সহ অন্য দূষিত অংশ বাদ দিয়ে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করা হয় রোগীদের। এই আমদানীকৃত এরকম একেকটি অক্সিজেন কনসেন্ট্রেটরের দাম প্রায় ৮০ হাজার টাকা। এদিন সংস্থার বেলুড় কারখানা থেকে ১০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর হাওড়ার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য দেওয়া হয়। এছাড়াও এলাকায় আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলুড় কারখানার ফ্যাক্টরি ম্যানেজার সৌমিত্র রায়। সংস্থার পক্ষ থেকে বেলুড় মঠকেও ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে। এই শিল্পগোষ্ঠীর সামাজিক দায়বদ্ধতা অন্যদেরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
Related Articles
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই হবে স্থগিত হওয়া চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব […]
উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে আজ বৈঠক কমিশনের।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- করোনা আবহে রাজ্য বিধানসভার বকেয়া আসন গুলির নির্বাচন ও উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে। বিকেলে কমিশনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এ ব্যাপারে নিজেদের অবস্থান জানাবেন। জানা গিয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে যাবতীয় তথ্য তৈরি রাখার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ বিশেষত, যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন বা […]
আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।
মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি […]





