হাওড়ার শিবপুর শ্মশানঘাটে বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক চুল্লিতে আগুন লাগে। এলাকার স্থানীয় বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনার কারণে বন্ধ করতে হয় বৈদ্যুতিক চুল্লি। এদিন শবদাহ চলাকালীন আগুন লেগে বিপত্তি ঘটে হাওড়ার শিবপুর শ্মশানে। এখানকার দু’টি বৈদ্যুতিন চুল্লিই বর্তমানে করোনায় মৃতদের দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এদিন ঠিক কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন পুরসভার ইঞ্জিনিয়াররা। পুরসভা সূত্রের খবর, শিবপুরের শ্মশানের বৈদ্যুতিন চুল্লিটি এখন দিবারাত্র কার্যত চালু রাখতে হয়েছে। গত ২৭ এপ্রিল এখানকার একটি চুল্লির চিমনি উত্তপ্ত হয়ে আগুন লেগে যায়। সেই সময় শিবপুর শ্মশানে একটি বৈদ্যুতিন চুল্লি কাজ করছিল। পরে আরেকটি চুল্লি মেরামত হয়। বর্তমানে একটি চুল্লিকে স্ট্যান্ড বাই রেখে একটিতে কাজ চলছিল। এদিন এক নম্বর চুল্লিতে আগুন লাগে। এই বিপত্তি ঘটে।
Related Articles
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]
নবান্ন অভিযানের নামে বিজেপি যুব মোর্চার তান্ডবের প্রতিবাদে হাওড়ায় শান্তিমিছিল তৃণমূলের।
হাওড়া, ১১ অক্টোবর:- নবান্ন অভিযানের নামে বিজেপি যুব মোর্চার ‘বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডবে’ প্রতিবাদে হাওড়ায় শান্তিমিছিল করল তৃণমূল। রবিবার বিকালে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে ওই মিছিলের ডাক দেওয়া হয়। উদ্যোক্তারা জানান স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, রাজ্যের প্রতি বঞ্চনা, কৃষক শ্রমিককে নিস্ব করার জনবিরোধী কৃষিবিল প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের […]
অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরলেন রোনাল্ডিনহো।
স্পোর্টস ডেস্ক, ২৫ আগস্ট:- দীর্ঘ পাঁচ মাস পর সোমবার মুক্তি পেলেন ব্রাজিলীয় সুপারস্টার রোনাল্ডিনহো । গৃহবন্দি দশা কাটিয়ে এবার তিনি নিশ্চিন্তে ফিরলেন নিজের দেশে।ভুয়ো পাসপোর্ট রাখার অভিযোগে গত ৬ মার্চ ভিনদেশের হোটেল থেকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। প্যারাগুয়ের (Paraguay) রাজধানী আসুনসিওনে প্রাক্তন বার্সা তারকাকে গ্রেপ্তার করে সেই দেশের পুলিশ। […]







