হাওড়া , ১৯ মে:- লকডাউনে বন্ধ হয়ে হাওড়ার আরও একটি জুটমিল। কাজ হারালেন প্রায় এক হাজার শ্রমিক। হাওড়ায় বন্ধ হয়ে গেল আরও একটি জুটমিল। দাশনগরের ভারত জুটমিলের পর এবার বালি বাদামতলার মহাদেব জুটমিল বন্ধ হল। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে লকডাউনের মধ্যেই আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল বালি বাদামতলা মহাদেব জুটমিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজারের উপরে শ্রমিক। মূলত কাঁচামালের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। জানা গেছে, স্বাধীনতার পর থেকে এই প্রথম বন্ধ হল হাওড়ার বালি বাদামতলা মহাদেব জুটমিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় এক হাজার শ্রমিক।
Related Articles
ভীন রাজ্য থেকে নাবালিকা উদ্ধার খানাকুলে।
খানাকুল, ২৬ অক্টোবর:- ভিন্ন রাজ্য থেকে আবারও নাবালিকা উদ্ধার। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান খানাকুল থানার পুলিশের। প্রায় ছয়মাস নিখোঁজ থাকার পর অবশেষে খানাকুলের এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। সোমবার গভীর রাতে হায়দ্রাবাদের দোমালগূড়া এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে খানাকুল পুলিশের একটি দল। এই ঘটনায় সন্টু প্রামানিক নামে এক যুবককেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। […]
দুর্ঘটনায় মৃত্যু শ্রীরামপুরের তৃণমূল যুব নেতার।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হল এক যুব তৃণমূল কর্মী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার শেওড়াফুলি তারকেশ্বর রেল গেটের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অরিন্দম বন্দ্যোপাধ্যায় ওরফে টাব্বু (৩২)বাড়ি শ্রীরামপুর থানার মাহেশ কলোনীতে। রাতে শ্রীরামপুর থানার টহলরত পুলিশের গাড়ি আহত রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যায়। সেখানে […]
আইসোলেশনে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারেন।
স্পোর্টস ডেস্ক , ৪ জুলাই:- ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন অসুস্থ। হঠাৎ ডায়ারিয়া হয়েছে তাঁর। দলের ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষাও হয়েছে। প্র্যাকটিস ম্যাচে আর অংশ নিতে পারবেন না স্যাম কারেন।” এই মুহূর্তে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন তিনি। সাউদাম্পটনের এজিয়াস বোলের হোটেলের ঘরে আইসোলেশন-এ রয়েছেন তিনি। […]





