হুগলি, ১৮ মে:- লকডাউনে বন্ধ স্কুল। তবুও রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে স্কুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। হুগলি জেলায় প্রতিটি স্কুলে গতকাল থেকে শুরু হয়েছে মিড ডে মিল দেওয়ার কাজ। চারদিন ধরে চলবে মিড ডে মিল দেওয়ার কাজ। তবে প্রতিটি স্কুল ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে মিড ডে মিল। স্কুলের অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা এই কাজে হাত লাগিয়েছে। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির মাঝি জানিয়েছেন, যে সমস্ত ছাত্রদের অভিভাবকরা আসতে পারবে না, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মিড ডে মিল দেওয়া হবে।
Related Articles
কেন্দ্রীয় বাহিনীর নাকা চেকিং ব্যান্ডেলে।
হুগলি, ২ জুলাই:- নাকা চেকিং শুরু করল কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ব্যান্ডেলে এসে পৌঁছায় এক কোম্পানী সিআরপিএফ। বাহিনীর জওয়ানদের নিয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল মোর জিটি রোডে নাকা চেকিং শুরু করে। তল্লাসী চালায় একাধিক গাড়িতে। পঞ্চায়েত ভোটে বুথে বুথে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সে নিয়ে টানাপোড়েন চলছে। যা বাহিনী চাওয়া হয়েছিল তা পাওয়া যায়নি […]
বেলুড় মঠে প্রসূন। হল জীবাণুমুক্ত করণের কাজ।
হাওড়া , ২১ জুন:- সূর্যগ্রহণের জন্য বেলুড় মঠ ২১ জুন রবিবার সকালে বন্ধ থাকলেও বিকালে চারটা থেকে ছয়টা বেলুড় মঠ খোলা হয়। এদিন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক দমকল কর্মীদের সঙ্গে নিয়ে বেলুড় মঠ চত্বর জীবাণুমুক্তকরণ করেন। উল্লেখ্য, সূর্যগ্রহণ উপলক্ষে রবিবার সকালে বন্ধ ছিল বেলুড় মঠ। মঠের তরফে এক বিজ্ঞপ্তিতে এই […]
ঘূর্ণিঝড় মোকার পরিস্থিতি মোকাবিলায় তৈরি রাজ্য জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার ঘূর্নিঝড় মোকা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। মৌসম ভবনের পূর্বাভাষ অনুযায়ী আগামীকাল বিকাল থেকে ১১ তারিখ পর্যন্ত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে বলে তিনি জানান। পরিস্থিতি প্রতিকূল হলে […]





