পূর্ব-মেদিনীপুর, ১৮ মে:- এবার করোনা আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল ঘাটালের অভিনেতা সাংসদ দেব। ঘাটাল , দাসপুর এবং কলকাতায় খোলা হয়েছে তিনটি কমিউনিটি কিচেন। সাংসদ দেব নিজেই ট্যুইট করে জানিয়েছেন এ কথা। কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই মিলবে খাবার, টুইটে শেয়ার করা পোস্টারে রয়েছে এমনই উল্লেখ। তবে শুধু করোনা আক্রান্ত রোগীরাই নয় এর পাশাপাশি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগী পরিজনরাও পাচ্ছে এই পরিষেবা। সোমবার থেকেই শুরু হয়েছে এই নয়া উদ্যোগ। প্রসঙ্গত এর আগে বিভিন্ন সময় রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সাংসদ দেব। ভিন দেশ থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক কিংবা লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য সব ক্ষেত্রে মানবিক রুপ দেখা গিয়েছে অভিনেতা সাংসদ দেবের। এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সাংসদ দেবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।
Related Articles
অসমের বন্যা কবলিত এলাকায় ত্রান কাজ ভারত সেবাশ্রমের।
সোজাসাপটা ডেক্স, ২০ মে:- অসমে বন্যার ফলে নওগাঁ ও কার্বিয়াংলং জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঐ সব এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। অসমে সঙ্ঘের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে জলবন্দি মানুষদের শুকনো খাবার বিতরনের কাজও শুরু হয়েছে৷ অসম ছাড়াও আশপাশের রাজ্যগুলি থেকে ও কলকাতা থেকেও সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে পৌঁছে […]
অধিক দামে রেল টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার কোচবিহারের এক যুবক।
কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়তের বটতলা এলাকায় হানা দিয়ে এক যুবকে আটক করে রেল পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে বেশী অর্থের বিনিময়ে রেল টিকিট কেটে যাত্রীদের থেকে বেশী টাকা নিচ্ছে। এই অভিযোগ পেয়ে রীতিমতো ফাদ পেতে অপারেশন করে নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ কর্মীরা। রবিবার রাতে […]
‘ডক্টরেট’ সম্মান পাচ্ছেন ম্যান ইউ স্ট্রাইকার রাশফোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ‘ডক্টরেট’ সম্মানে ভূষিত হতে চলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। কনিষ্ঠ সদস্য হিসেবে এই সম্মান গ্রহণ করতে চলেছেন ২২ বছরের ইংরেজ ফরোয়ার্ড। দেশের ক্ষুধার্ত শিশুদের মুখে অন্নদানের মতো মহৎ উদ্যোগ গ্রহণ এবং এবিষয়ে সচেতনতা প্রচারের জন্য রাশফোর্ডকে অনন্য সম্মানে সম্মানিত করতে চলেছে ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়। বুধবার ক্লাবের […]







