কলকাতা , ১৪ মে:- রাজ্যের কৃষকরা আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে প্রায় ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ সাহায্য প্রদান করেন। যার মধ্যে এরাজ্যে সাত লক্ষর বেশি কৃষক সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ছোট ও মাঝারি কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। রাজ্য সরকারের পাঠানো তালিকা অনুযায়ী আগামী দিনে আরো বেশি সংখ্যক কৃষককে এই যোজনার আওতায় আনা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি এবং হস্তক্ষেপেই রাজ্যের ৭ লক্ষের বেশি কৃষক কিষান সম্মান নিধি প্রকল্প প্রথম কিস্তির টাকা পেয়েছেন বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ টুইট করে জানানো হয়েছে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে। রাজ্য সরকার আগামী দিনেও কৃষকদের স্বার্থে লড়াই করে যাবে বলে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
Related Articles
খড়্গপুরে দম্ভের পরাজয় হয়েছে , মানুষের জয় হয়েছে : শুভেন্দু অধিকারী……
প্রদীপ সাঁতরা ৩০ নভেম্বর:- খড়্গপুরে দম্ভের পরাজয় হয়েছে , মানুষের জয় হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। খড়্গপুরের মানুষকে মাথা নত করে খালি পায়ে প্রণাম জানিয়ে কতৃজ্ঞতা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন তিনি এই জয়ের কারিগর মানুষ। তিনি কেবলমাত্র পোস্ট অফিসের মতো সমন্বয়ের কাজ করেছেন।তিনি দলের একজন অনুগত সৈনিক মাত্র। খড়্গপুরের আসনে এই […]
শিলিগুড়িতে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার ৩
শিলিগুড়ি , ২৮ অক্টোবর:- গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় এক কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি থানার পুলিশ। এদিন শিলিগুড়ি থানায় সাংবাদিকদ বৈঠক করেন ডিসিপি ইস্ট জয় টুডু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে চলতি মাসের ২৫ তারিখে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি থানার পুলিশ। […]
লকডাউনে কর্মহীনদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে সহায়তা বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের।
হাওড়া , ২১ মে:- জীব জ্ঞানে শিব সেবা এই ব্রত নিয়ে আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ও মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন বেলুড় রামকৃষ্ণ মঠ মিশন। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শুক্রবার বেলুড় মঠ চ্যারিটেবল ডিসপেনসারি থেকে লকডাউনের সময় কর্মহীন হয়ে পড়া মানুষের হাতে […]






