কলকাতা , ১০ মে:- রাজ্যের ইতিহাস এর সবথেকে সংক্ষিপ্ততম শপথগ্রহণ অনুষ্ঠানে শপথ নিলেন তৃতীয় মমতা ব্যানার্জি মন্ত্রিসভার সদস্যরা। অতি মাড়ির আবহে কভিদ বিধি মেনে এদিন রাজভবনের থর্ন রুমে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী শপথ নেন। সময় বাঁচানোর জন্য পূর্ণমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা তিন দফায় একসঙ্গেই শপথ নেন। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। অসুস্থ অমিত মিত্র এবং করোনা আক্রান্ত দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং রথীন ঘোষ ভার্চুয়ালি শপথ নেন। মাত্র সাত মিনিটের মধ্যে গোটা শপথগ্রহণ পর্ব শেষ হয়। শপথ শেষে নতুন মন্ত্রীরা নবান্নে রওনা হন। সেখানে নবান্ন সভাঘরে মন্ত্রিসভার প্রথম বৈঠক বসেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী বাদে আরও ৮ জন মহিলা, মন্ত্রী হচ্ছেন। ৭ জন সংখ্যালঘু বিধায়কও মন্ত্রী হলেন।
Related Articles
খোদ পুলিশ কর্মীর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তার হাতে তুলে দিল পুলিশ।
হুগলি,৯ অক্টোবর:- রাস্তায় হারিয়ে গিয়ে ছিল খোদ পুলিশ কর্মীর মোবাইল। মাস কয়েক পর আইএমএ নম্বর সার্চ করে সহকর্মীরা মোবাইল ফোন উদ্ধার করতেই উচ্ছসিত রিষড়া থানার পুলিশ কর্মী প্রদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে রিষড়া ও শ্রীরামপুর থানার উদ্যোগে ১১২ ও ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কমিশনারেটের পুলিশ। এ দিন শ্রীরামপুর রবীন্দ্রভবন ও রিশরা […]
চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বেকায়দায় যুবরাজ, যুবির বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের।
স্পোর্টস ডেস্ক, ৫ জুন:- চাহলকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যুবরাজ সিংকে। যুবির মুখে এই ধরণের কথা শোভা পায় না বলেও মন্তব্য করেন তাঁর ফ্যানেরা। ভক্তরা এও বলেছেন, চাহলের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবরাজ সিং মাফি মাঙ্গো’ ট্যাগে ভরে যায়। ওই ঘটনার জেরে এবার বেকায়দায় পড়ে গেলেন যুবরাজ সিং। সরাসরি […]
পানীয় জলের সংযোগের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২২ মে:- নতুন পানীয় জলের সংযোগের জন্য বাড়ি পিছু টাকা চাওয়ার অভিযোগ হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়ার বাসিন্দাদের। নতুন পরিশ্রুত পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজের সূচনা হয়েছিল আগেই। আর এই নতুন লাইনে সংযোগ নেবার জন্য এবার বাড়ি পিছু আড়াই হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জগাছার মনসা মন্দির পাড়া এলাকার বাসিন্দারা […]





