হুগলি , ১০ মে:- দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল মন্ত্রীসভায় নাম ঘোষণার সাথে সাথে সকাল থেকে দলীয় কর্মীরা ভীড় জমান সিঙ্গুরের রতনপুরের বাড়িতে। বাড়িতেই শুভেচ্ছা গ্রহন করলেন বেচারাম মান্না। সকালেই বাড়ির মন্দিরে কালী পুজো করছে। এর আগে 2011 সালে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে 2012 সালে কৃষি প্রতিমন্ত্রী হয়ে দপ্তর সামলেছিলেন। এইবার সিঙ্গুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য কে পরাজিত করে বেচারাম মান্না জয়লাভ করেছে।
Related Articles
আজ থেকেই নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা […]
গোঘাটে বৃদ্ধাকে অ্যাসিড মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
হুগলি , ১৬ এপ্রিল:-গোঘাটের বালিতে এক বৃদ্ধাকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযুক্তরা অধরা না থাকায় আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয় বৃদ্ধার পরিবার। প্রসঙ্গত গত ৩ তারিখে প্রতিবেশীদের সাথে চালা করাকে নিয়ে ঝামেলা হয় তারপরই ওই বৃদ্ধাকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। তারপর চার তারিখে গোঘাট থানায় লিখিত অভিযোগ করলেও অভিযুক্তরা […]
বিশ্ব সর্প দিবসে বড়সড় সাফল্য আলিপুর চিড়িয়াখানার।
কলকাতা, ১৬ জুলাই:- বিশ্ব সর্প দিবসে বড়সড় সাফল্য কলকাতার আলিপুর চিড়িয়াখানার। এই প্রথম চিড়িয়াখানায় জন্মালো গ্রিন ইগুয়ানা।আদতে আমেরিকা মহাদেশের বাসিন্দা এই প্রাণীটির ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হলো। চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানিয়েছেন কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে ২৭ টি গ্রীন ইগুয়ানার বাচ্চা জন্ম দেওয়ার সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য তিনি চিড়িয়াখানার কিপারদেরকে সমস্ত কৃতিত্ব […]







