কলকাতা , ৯ মে:- বর্তমান পরিস্থিতিতে করোনা চিকিৎসায় যে সব সংগঠন, সংস্থা বা ব্যক্তি চিকিৎসা সামগ্রী, জীবনদায়ী ওষুধ অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে রাজ্যকে সহায়তা করছে রাজ্য সরকার সেইসব সামগ্রীর উপর থেকে সব ধরনের পণ্য ও পরিষেবা কর এবং শুল্ক প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এইসব সংস্থার তরফ থেকে রাজ্য সরকারের কাছে আসা সহায়তার জন্যই চিকিৎসায় চাহিদা ও যোগানের মধ্যে দূরত্ব কমছে বলে উল্লেখ করেছেন। এই পরিস্থিতিতে অনেক চিকিৎসক এবং সংস্থা এই সব সামগ্রীর উপর থেকে শুল্ক এবং পণ্য ও পরিষেবা কর তুলে নেওয়ার আবেদন জানিয়ে ইতিমধ্যে রাজ্যকে চিঠি দিয়েছে বলেও মুখ্যমন্ত্রী তার লেখায় উল্লেখ করেছেন। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।
Related Articles
অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা গোঘাটে।
হুগলি , ৬ ডিসেম্বর:- গোঘাট 1 নম্বর ব্লকের উত্তর বলরামপুর এলাকায় ভাদুর মোড় থেকে ভিকদাস আসার যে রাস্তা সেই পিচ রাস্তার উপর কংসাবতী ক্যানেল এর উপরে যে পুল সেই পুলের সাইড কার্ড না থাকার কারণে ও অতিরিক্ত বাঁকের জন্যই আবারো দুর্ঘটনা ঘটে গেল ওই জায়গাতেই ভাদুরের দিক থেকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল ভিকদাসের দিকে […]
মদ্যপ ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন,চাঞ্চল্য ভাটপাড়ায়।
ব্যারাকপুরঃ , ২৬ মার্চ:- ঘুমন্ত অবস্থায় গলায় ধারালো ছুরি চালিয়ে নিজের বাবাকে খুন করল মদ্যপ ছেলে। বৃহস্পতিবার রাতে নৃশংসতম ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার ২৯ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায়। মৃত ব্যাক্তির নাম গৌরী সাউ (৮০)। অভিযুক্ত ছেলে প্রভু সাউ। জানা গেছে কির্তীমান ঘাতক ছেলে প্রভু নফরচাঁদ জুটমিলের কর্মী। মৃত বৃদ্ধ গৌরী […]
মাদার ডেয়ারির নাম বদলে বাংলা ডেয়ারী , মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে ডানকুনিতে প্রতিবাদ সিটুর।
চিরঞ্জিত ঘোষ , ১৯ আগস্ট:- মাদার ডেয়ারীরকে বাংলা ডেয়ারী বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরোধিতা করে বৃহস্পতিবার ডানকুনি মাদার ডেয়ারীতে প্রতিবাদ কর্মসূচী পালন করল সিটু। এ দিন ডানকুনির কারখানার গেটে সিটুর কর্মী সমর্থকেরা জরো হয়ে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে। মাদার ডেয়ারী এমপ্লয়িজ ইউনিয়নের তরফে এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় মুখ্যমন্ত্রী মাদার […]



