কলকাতা , ৭ মে:- রাজ্য সরকার করোনা টিকার বিনামূল্যে বণ্টন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়ারও দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার নিজের পিটিশনে জানিয়েছে, কেন্দ্রকে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের জন্য এবং রাজ্যগুলিতে তা বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দামের ক্ষেত্রে যে বৈষম্য দেখতে পাওয়া যাচ্ছে সেই নীতিও পরিবর্তনের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেভ্যাকসিন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা।
Related Articles
দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন রাজ্য স্বাস্থ্য কমিশনের।
কলকাতা, ২৫ জুন:- বর্তমান কভিদ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সাথী কার্ড এ রোগী ফেরানো এবং রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন শহরের দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীন এর আইরিশ হাসপাতাল এবং বাইপাসের ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগী […]
জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল দশ চাকার একটি মোবিল বোঝাই লরি।
হাওড়া, ২১ মার্চ:- ১৬নং জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে গেল দশ চাকার একটি মোবিল বোঝাই লরি, ব্যাপক যানজট। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দশ চাকার মোবিল ড্রাম বোঝাই লরিতে হঠাৎই আগুন লেগে বিপত্তি ঘটে। আজ বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে হাওড়ার ১৬নং জাতীয় সড়কে জঙ্গলপাড়ার কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় ঘন্টা […]
রীতি মেনেই কল্পতরু দিবস পালন কামারপুকুর মঠে।
হুগলি, ১ জানুয়ারি:- রীতি মেনেই কল্পতরু দিবস পালন হুগলির কামারপুকুর মঠ ও মিশনে। ১ লা জানুয়ারি কল্পতরু উৎসবে বিশেষ পুজোপাঠ কামারপুকুর মঠ ও মিশনে। প্রতিবছর ১লা জানুয়ারি সকাল থেকেই ভিড় থাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের স্মৃতিবিজড়িত হুগলি জেলার অন্যতন তীর্থক্ষেত্র কামারপুকুর মঠ ও মিশনে।এই বছরও কোভিড প্রোটোকল মেনে মঠে পুর্নার্থীদের দেখা যায়। তবে কামারপুকুরের গেস্ট হাউসগুলিতেও […]








