সুদীপ দাস , ৭ মে:- আক্রান্ত ও ঘর ছাড়া কর্মীদের ঘরে ফেড়াতে ধনেখালী বিডিওর সাথে দুপুর ২টো নাগাত বৈঠক করতে গিয়ে তৃণমূল নেতা কর্মীদের ঘেরাও এর মুখে পরে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী সহ জেলা নেতৃত্বরা। এদিন ধনেখালি বিডিও অফিস ঘেড়াও করে স্লোগান দেয় তৃণমূল নেতারা পরিস্তিতি এমন জায়গায় পৌছায় যে বিডিওর সামনেই বোম চার্য করে তৃণমূল। পরিস্তিতি সামাল দেওয়ার জন্য এস.পি কে ফোন করেন সাংসদ কিন্তু ফোন ধরেন নি এস.পি ।পরে জেলা শাসককে ফোন করেন এবং পুরো বিষয়ে জানান সাংসদ। এর পরেই রেফ নামিয়ে পরিস্তিতি সামাল দেওয়া হয়।
Related Articles
চুঁচুড়ায় শুরু হল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট।
তরুণ মুখোপাধ্যায় , ২৭ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার সকাল থেকে চুঁচুড়ায় শুরু হয়ে গেল মহিলা ক্রিকেটের আসর। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তত্ত্বাবধানে এবং হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন এর পরিচালনায় এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। রবিবার প্রথম দিনে খেলা হচ্ছে হাওড়া এবং […]
ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন এর বিক্ষোভ চুঁচুড়ায়।
সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- স্থায়ীকরন ও বেতন কাঠামো পুণবিন্যাস সহ মোট ৫ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হলো ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন। এদিন জেলার সমস্ত এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা চুঁচুড়ায় অনস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে উপস্থিত হন। দপ্তরের সামনেই তাঁদের […]
খানাকুলে বজ্রপাতে নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী।
আরামবাগ , ১৭ জুন:- বৃহস্পতিবার বিকালে হুগলি জেলার খানাকুলের কিশোরপুরের চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহতদের পরিবারকে দেখতে এলেন শুভেন্দু অধিকারী। বজ্রপাতে মৃতদের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যদের তিনি বলেন, কোনও চিন্তা করবেন না, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যে কোনও রকম সমস্যা হলে স্থানীয় বিধায়ককে জানাবেন। পরিবারের পাশে […]




