সুদীপ দাস , ৭ মে:- আভা দত্ত(৭৪), বাড়ি – ফুলপুকুর লেন, চুঁচুড়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফোন করেন আভাদেবীর ছেলে অভিজিৎ দত্ত। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী মনিষা দত্ত দুজনেই কোভিড পজেটিভ। থাকেন ফুলপুকুরের পাশে নারকেল বাগানে। সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায় আরোগ্যর সদস্যরা। তখন ভদ্রমহিলা অক্সিজেনের অভাবে ছটফট করছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে আরোগ্যর সদস্যরা। অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন বের করে মহিলাকে মুখে লাগিয়ে দেয়। এরপর চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গতকাল সকালে আভা দেবীর ভাসুর কোভিড আক্রান্ত হয়ে কোলকাতার হাসপাতালে মারা যান। আভাদেবীর ছটফটানি দেখে আরোগ্য সদস্যরা কিছুক্ষনের জন্য ভেঙে পরে। মানসিকভাবে ভেঙে পরে তাঁরা সেসময় ভেবেছিলো আরোগ্য আর কোভিড নিয়ে কাজ করবো না! ভিডিওতে আভাদেবীর ছটফটানি বর্তমান কোভিড পরিস্থিতির ভয়ানক উদাহরন!
Related Articles
মানুষকে সচেতন করতে রীতিমত রণংদেহি মেজাজে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস, ২০ জুলাই:- করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন বারংবার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তারপরও এক শ্রেনীর মানুষ সচেতন হচ্ছে না। এবারে সেইসমস্ত মানুষদের সচেতন করতে রিতীমত রণং দেহি মনোভাব নিয়ে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সকালে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে হঠাৎই হানা দেন চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। […]
এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।
হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার […]
বৈদ্যবাটীতে রেলগেট ভেঙ্গে গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি।
হুগলি, ৩১ অক্টোবর:- নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যবাটী ১০ নম্বর রেলগেট ভেঙ্গে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে ঢুকে পরলো লরি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দারা বলেন বৈদ্যবাটী এনটি রোড দিয়ে রাত ১২-৪৫ মিনিট নাগাত দ্রুতগতিতে একটি লরি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গেট ভেঙে ঢুকে যায় […]





