হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের উপর। শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী। নাম শেখ লাল্টু। আহত অবস্থায় তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত হয়েছে আরও বেশকিছু তৃণমূল কর্মী-সমর্থক। তাদেরকে গোঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমতাবস্থায় কুমুড়সা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। তৃণমূল- বিজেপি খন্ডযুদ্ধের এই মুহূর্তে কুমুড়সা যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী।
Related Articles
পরেশনাথ মন্দিরে নিবেদন প্রক্রিয়াতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৫ সেপ্টেম্বর:- সোমবার বেলগাছিয়ার পরেশনাথ মন্দিরে গিয়ে ‘নিবেদন’ প্রক্রিয়াতেও যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরেশনাথের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্জ্বলনও করেন। এদিন তিনি বলেন, মহাবীর ও পরেশনাথ ভক্তরা মানবিক এবং নারী স্বাধীনতায় বিশ্বাসী। তিনি বলেন, প্রতিটা ধর্মই সমান। প্রতি ধর্মেই মানবজাতির উদ্দেশ্যে ভাল বার্তা দেওয়া থাকে। তা পালন করা উচিৎ। বলেন, ‘মনের একতাই সবচেয়ে বড় ধর্ম’। […]
হাওড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ২। জখম ২।
হাওড়া,২০ ডিসেম্বর:- বৃহস্পতিবার রাতে হাওড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২ জন। প্রথম ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে। রাত সাড়ে ১২টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার ইস্ট – ওয়েস্ট বাইপাসে। এই ঘটনায় বাইক আরোহী এক যুবক সহ ইন্ডিকা […]
সেতু মেরামতির কারণে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
হাওড়া, ১৮ নভেম্বর:- মেরামতির জন্য আগামী প্রায় দেড় মাস যান নিয়ন্ত্রণ করা হবে হাওড়ার অতি ব্যস্ততম সাঁতরাগাছি সেতুতে। আজ রাত ১১টা থেকে গোটা ডিসেম্বর পর্যন্ত প্রায় দেড় মাস চলবে এই মেরামতির কাজ। সেই কারণে ওই সময়ের মধ্যে সাঁতরাগাছি সেতুর উপর দিয়ে আংশিক বন্ধ রাখা হবে যান চলাচল। সেতু মেরামতির জন্যই এই সিদ্ধান্ত। শুক্রবারই দুপুরে এনিয়ে হাওড়ার […]





