কলকাতা, ২৮ এপ্রিল:- পোর্টাল বিভ্রাটের কারণে তৃতীয় দফার কোভিড টিকা করণের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া আজ প্রথম দিনেই ব্যাহত হয়েছে। এই পর্যায়ে ১ লা মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিকদের করোনার টিকা দেওয়ার জন্য আজ থেকেই নাম নথিভুক্তিকরণ এর কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এদিন বিকেল চারটে নাগাদ কো উইন পোর্টালে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় নাম নথিভুক্ত করার কাজ বন্ধ হয়ে যায় বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর একসঙ্গে প্রায় 17 কোটি মানুষ আরোগ্য সেতু এবং কো উইন অ্যাপের মাধ্যমে টিকা করনের জন্য নাম নথিভুক্ত করার চেষ্টা করে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। তবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সহযোগিতায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে।
Related Articles
নিকাশি নিয়ে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ব্যাঁটরার নোনাপাড়ায় অবরোধ।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- এর আগে গত ২৭ আগস্ট বেহাল নিকাশির প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাওড়ার ব্যাঁটরার নোনাপাড়ার বাসিন্দারা। প্রশাসনের তরফ থেকে জল জমার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক সপ্তাহ কেটে গেলেও সেই সমস্যা না মেটায় আজ শুক্রবার সকালে নোনাপাড়ার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে […]
করোনাকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।
নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে […]
চুঁচুড়ায় পৌরপ্রধানের কুর্সিকে ঘিরে দুই প্রান্তে দুই বিধায়ক !
সুদীপ দাস, ১৫ মার্চ:- টানা দু’বার চেয়ারম্যান পদে বসা গৌরিকান্ত মুখার্জীকে সরিয়ে হুগলী-চুঁচুড়া পৌরসভায় প্রথমবারের জন্য পুরপ্রধানের পদে বসানো হলো বর্ষিয়ান তৃণমূল নেতা অমিত রায়কে। সোমবার রাতে হুগলীর কোন্নগর থেকে জেলার ১২টি পুরসভার চেয়ারম্যান ও ১০টি পুরসভার ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষনা করেন দলের অন্যতম সম্পাদক দিলীপ যাদব। সেখানে হুগলী-চুঁচুড়া পৌরসভার নতুন পৌরপ্রধান হিসাবে ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর […]








