কলকাতা, ২৭ এপ্রিল:- রাজ্যে অক্সিজেনের অভাব নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। পাশাপাশি রাজ্যে করোনা চিকিত্সায় অক্সিজেনের অভাব যাতে না হয় তার জন্য তাই জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে, বলেও সরকারের তরফে জানানো হয়েছে।প্রশাসনিক সূত্রে খবর রাজ্যের ১০৫টি হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। আরও ৪১টি হাসাপাতালে পাইপলাইনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে । পাশপাশি রাজ্যে আরও ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে।রাজ্য সরকারের তরফে হাসপাতালগুলি প্রয়োজনে অক্সিজেনের পাইপলাইন সম্প্রসারণ করার ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া অক্সিজেন সরবরাহে এলাকাভিত্তিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।গতকালই আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য সরকার। ইতিমধ্যেই ৫টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতেই এইপদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের দাবি।
Related Articles
তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে মৃত্যু হুগলিতে।
প্রদীপ বসু, ২২ এপ্রিল:- হুগলি স্টেশনে তীব্র তাপদাহতে আক্রান্ত হয় মৃত্যু হল এক ভবঘুরের। আজ হুগলি স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে এমনই এক চিত্র ধরা পরে। স্থানীয় সূত্রের খবর বছর ৫৫ ওই প্রৌড় গতকাল রাত্রে ওইখানে ছিল। স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাত্রে একটি কেক ও জল দেওয়া হয় তাকে। আজ সকাল থেকে স্টেশনেই ছিলেন ওই […]
করোনা আবহে লক্ষ্মীরতনের নেতৃত্বে মাস্ক পরে ফিজিক্যাল ট্রেনিং শুরু।
স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- আনলক 1.0 চলছে। বেশ কিছু পরিষেবায় ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে এখনও কোনও নির্দিষ্ট নিয়মাবলী চালু হয়নি। তবে আনলক 1.0 শুরুতেই খেলাধুলো শুরু হয়ে গেল লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে। হাওড়ায় নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী। পুরোটাই স্বাস্থ্যবিধি মেনে। ক্যাম্পের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে শুরু হল বুধবার থেকে অনুশীলন। […]
শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি।
নদীয়া, ৭ জানুয়ারি:- রানাঘাট জেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপুর থানার তৎপরতায় গোটা শান্তিপুর থানা এলাকায় চলছে পুলিশের কড়া নজরদারি। করোনার বিধি-নিষেধকে অমান্য করা একাধিক ব্যক্তিকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। শুক্রবার দুপুরে শান্তিপুর গোটা থানা এলাকায় রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট পুলিশ জেলার এসডিওর নেতৃত্বে করোনা মোকাবিলায় চলে পুলিশি টহল দাড়ি। সাথে ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত […]








