কলকাতা , ২৪ এপ্রিল:- করোনা সংক্রমণ মোকাবিলায় নির্বাচন কমিশন রাজ্যকে আরও করা বিধি নিষেধ জারি করার পরামর্শ দিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাশ টানতে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজিপি পি নির্জনয়ন এবং কলকাতা পুলিশ কমিশনার সোমেন মিত্রর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই তিনি আরো কড়া বিধি নিষেধ আরোপ করার জন্য রাজ্যকে নির্দেশিকা জারির পরামর্শ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তা লংঘন করলে লঙ্ঘনকারীর বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন মেনে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।
Related Articles
ফুটবল পদযাত্রায় বিবেকানন্দ স্মরণ।
হুগলি, ১২ জানুয়ারি:- ফুটবল পদযাত্রা ও ফুটবল খেলার মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দর জন্মতিথি পালন করল শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেস।শুক্রবার শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে জিতেন লাহিড়ী রোড ঘুরে মাঠে পদযাত্রা শেষ হয়। মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন পুরপ্রধান গিরীধারী শাহ। ছিলেন শ্রীরামপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সংবীর চট্টোপাধ্যায়, অসীম পণ্ডিত, গৌরমোহন দে […]
বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।
হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে […]
বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠকে দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ২০২১এর বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক চলাকালীন দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ উঠেছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। যদিও দলীয় নেতৃত্বে দাবি, এরা দলের কেউ নন। বহিষ্কৃত সদস্য। এরা সেখানে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন দলীয় […]









