শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- শুক্রবার শিলিগুড়ির এক নম্বর ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই তিনটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা যে এদিন ভোরবেলা স্থানীয়রা ওই এলাকায় আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশে পাশে থাকা দোকানে। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এবং কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
চলতি বছরে ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষমাত্রা রাজ্যের।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্য সরকার চলতি বছরের মধ্যে আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।নবান্নে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন। সেখানে পয়লা জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। আগামী […]
রাজবলহাটে তৃণমূল-বিজেপি সংঘর্ষ থামাতে লাঠিচার্জ।
হুগলি, ৬ এপ্রিল:-জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের রাজবলহাটে এদিন একটি বুথের বাইরে তৃণমূল এবং বিজিপির সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয় । উভয় পক্ষই একে অপরের দিকে তেড়ে।এলাকায় তুমূল উত্তেজনার দেখা দেয়। তারপরে কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে। উভয় পক্ষকে তারা লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। পরে তৃণমূল এবং বিজেপিএকে অপরের দিকে অভিযোগের তীর ছুড়েছেন। Post Views: 340
বাংলার দলে একঝাঁক নতুন মুখ, বাদ কিছু তারকাও ।
সৌরভ রায় , ১০ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে খেলা বন্ধ থাকলেও বুধবার ঘোষণা হয়ে গেল ২০২০-২১ মরসুমের বাংলার সিনিয়র দল। ৪০ দলের দল ঘোষণা করেছে সিএবি। উল্লেখযোগ্য দলে উঠে এসেছে বেশ কিছু নতুন মুখ। দলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ভারসাম্য রেখে নতুন মুখদের প্রাধান্য দিয়েছে সিএবি। যেমন দলে জায়গা পেয়েছেন কলকাতার ক্রিকেট ময়দানে প্রথমবার ছয় বলে ছয় […]




