হুগলি , ২৩ এপ্রিল:- স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয়ার অভিযোগ উঠল আরামবাগে বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে। আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ পরিবার। পরিবার সূত্রে জানা গেছে আরমবাগের জয়রামপুরের বাসিন্দা নিরাপদ মালিক নাম ওই অসুস্থ ব্যক্তির।বুধবার রাতে নিরাপদ বাবুর হঠাৎই বেনস্টক হয়, তারপরই পরিবারের লোকজন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড দেখাতে ফিরিয়ে দিয়ে বলে এই কার্ডে কোন চিকিৎসা হবেনা। সঙ্গে সঙ্গে তখনই পরিবারের লোকজন সমস্যায় পড়ে এবং বৃহস্পতিবার আরামবাগ মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হন। নার্সিংহোমের সাথে যোগাযোগ করলে পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখছেন বলে জানান। যদিও ঘটনায় মহকুমা শাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Related Articles
নির্বাচন ছাড়াই আচমকা নতুন জিএস তৈরি নিয়ে চাঞ্চল্য কোন্নগরের হীরালাল পাল কলেজে।
হুগলি, ১৯ নভেম্বর:- আচমকাই নতুন জিএস তৈরি হল কোন্নগর হীরালাল পাল কলেজে। অথচ এখনো হয়নি কোনো নির্বাচন। সোমবার কলেজের নোটিস মারফত বিষয় টি প্রকাশ্যে আসে। তার পরেই ডামাডোল শুরু হয়েছে শাসক দলের ছাত্র সংগঠনের অন্দরে। এমনকি বিরোধী ছাত্র সংগঠন ও প্রশ্ন তুলেছে এভাবে প্রিন্সিপালের নোটিশে বিনা নির্বাচনে জিএস তৈরি করা কার্যত বেনজির। নোটিসে লেখা রয়েছে, […]
তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত ।
কলকাতা, ১৫ জুন:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোন হাসপাতালে কত পি আই সি ইউ এবং কোথায় এস এন সি ইউ ইউনিট করা হবে তা নিয়ে দপ্তরের তরফে সব জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় […]
৪ হাজার অসহায় মানুষের পাশে ক্রিকেট ঈশ্বর।
স্পোর্টস ডেস্ক,১০ মে:- দেশে যতদিন লকডাউন চলবে প্রতিদিন ৫ হাজার মানুষকে খাওয়ানোর দায়িত্ব তিনি আগেই নিয়েছেন। কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যও করেছেন। এবার আবারও দাতার ভূমিকায় ক্রিকেট ঈশ্বর। এবার চার হাজার গরিব মানুষকে আর্থিক সাহায্য করলেন তিনি। যাঁদের মধ্যে রয়েছে বৃহন্মুম্বই পুরনিগমের অন্তর্গত স্কুলের শিশুরাও। মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা Hi5 ফাউন্ডেশনে ওই […]




