কলকাতা , ২১ এপ্রিল:- যেভাবে করোনার ঢেউ আছড়ে পড়ছে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে, সেই কারণে অন্নপূর্ণা পূজোর দিন আদ্যাপীঠ আশ্রম যে কুমারী পূজার আয়োজন করা হয় তা এবার খুবই সংক্ষিপ্ত ভাবে করা হচ্ছে। আজ সকালে মাত্র ১৫০ জন কুমারী কে নিয়ে এই অনুষ্ঠান সাঙ্গ করা হলো। এ প্রসঙ্গে বলতে গিয়ে আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই জানালেন প্রতিবছর হাজার হাজার কুমারী কে আমরা এই দিনে পূজা করি কিন্তু এবছর করোনা মহামারী হিসেবে দেখা দিয়েছে, তার থেকে দূরে থাকার জন্যই তার আকার ছোট করা হলো ১২৫ বছর ধরে আদ্যা মা কুমারী বেসে এই পবিত্র স্থানে আসেন, যার জন্য প্রতিবছরই আমরা কুমারী পূজার মাধ্যমে রাম নবমীর দিন মাকে স্মরণ করি। কিন্তু এবছর এখানকার বালিকা আশ্রমে এই পুজো সংক্ষিপ্ত আকারে করা হলো মায়ের কাছে প্রার্থনা করব আদ্যা মা প্রত্যেক মানুষকে এই ভয়ানক ব্যাধি থেকে মুক্ত রাখুন এবং আবার সুন্দর পৃথিবীতে শান্তিতে বাস করুন এই প্রার্থনা মায়ের কাছে করছি।
Related Articles
প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ ১০ই জানুয়ারি।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- আগামী ১০ জানুয়ারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্যে টেটের দ্বিতীয় দফার ইন্টারভিউ নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, এই পর্বেও কলকাতার প্রাথমিক স্কুলগুলির জন্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। দ্বিতীয় পর্বে ২৮২ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। প্রাথমিকে নিয়োগের প্রথম দফায় ২০০ জনের পর এবার দ্বিতীয় দফার ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল প্রাথমিক […]
গুড়াপে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজের কংসারিপুরে মঙ্গলবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত […]
হুগলির প্রশাসনিক স্তরেও রদবদল।
হুগলি, ১১ সেপ্টেম্বর:- পঞ্চায়েত ভোট মিটেছে লোকসভা ভোট আর কয়েকমাস পর। তার আগেই রদবদল হল হুগলি জেলা প্রশাসনের। হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া কে বদলি করা হল হাওড় জেলাশাসক পদে। তার জায়গায় হুগলির জেলাশাসক হয়ে আসছেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ২০১৯ সাল থেকে হুগলির জেলা শাসকের দায়িত্ব সামলেছেন দীপাপ প্রিয়া। ১২ই সেপ্টেম্বর নবান্ন থেকে এক […]









