কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরিকাঠামো ঘাটতি থাকায় পাঁচই মে থেকে ওই কর্মসূচি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মালদা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, রাজ্যের ইতিমধ্যেই এক কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে আরো এক কোটি ডোজের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যে অক্সিজেনের কিছুটা ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। চাহিদা বৃদ্ধির সুযোগে যাতে অক্সিজেন সিলিন্ডারের দাম না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারের এখনই লকডাউন এর কোনো পরিকল্পনা নেই বলে মুখ্যমন্ত্রী আবারো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, লকডাউনে মানুষের দুর্ভোগ হয়। সেই কথা মাথায় রেখে তিনি মানুষকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেন।
Related Articles
বুধবার ফের অনুব্রতকে তলব সিবিআই এর।
কলকাতা, ৯ আগস্ট:- বুধবার আবারও তাঁকে ফের তলব করল সিবিআই। আগামীকাল বুধবার ফের গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। ই–মেলে পাঠানো হয়েছে চিঠি। সোমবার তাঁকে ডাকা হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি হাজিরা এড়ালেও সিবিআই ছাড়তে নারাজ। তাই একদিনের মধ্যেই আবার তলব করা হয়েছে। বুধবার সকাল ১১টার মধ্যে কলকাতার […]
দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই , তিন মাসের মেয়ের হৃৎপিণ্ডে ক্রমেই বড় হচ্ছে টিউমার ভেবে আকুল মর্জিনা বিবি ৷
মালদা,২৯ এপ্রিল:- লকডাউনে ভিনরাজ্যে আটকে রয়েছে স্বামী ৷ এদিকে তিন মাসের মেয়ে রানীর হৃৎপিণ্ডের উপর ক্রমেই বড় হচ্ছে টিউমার ৷ এলাকার চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দ্রুত বড় কোনও হাসপাতালে নিয়ে যেতে হবে বাচ্চাকে৷ কিন্তু লকডাউনের মধ্যে সেই পরিস্থিতি নেই ৷ ঘরে দু’বেলা পেট ভরার মতো খাবারই নেই, টাকাপয়সা তো অনেক দূরের কথা ৷ ভিনরাজ্য থেকে কোনও […]
পার্কসার্কাস-কান্ডে নিহত রিমার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য সরকারের। পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর।
হাওড়া, ১১ জুন:- পার্কসার্কাস কাণ্ডে নিহত রিমা সিং এর শোকার্ত পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিমা সিংহের মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শনিবার ফোনে কথা বলেন। তাকে সমবেদনা জানান এবং তিনি পরিবারের পাশে দাঁড়িয়ে রিমা সিংহের ছোট ভাইকে হোম গার্ডে চাকরির আশ্বাস দেন। পাশাপাশি ৫ লক্ষ টাকা নগদ এদিন তুলে দেওয়া হয় পরিবারের […]








