কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল আজ তা সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে তাঁর ৪৫ মিনিট বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা রাজ্যপালকে জানান তিনি। জানা গেছে, মুখ্যসচিব রাজ্যের সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল গুলিতে বেডের সংখ্যা বাড়ানো, ডেডিকেটেড চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার মতো গৃহীত বন্দোবস্ত সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি করোনা টিকা ও ওষুধের অপ্রতুলতার কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন বলে জানা গেছে। এই বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতেও মুখ্যসচিব রাজ্যপালকে আর্জি জানিয়েছেন। উল্লেখ্য রাজ্যপাল ট্যুইট করে বলেন, মানবতার এই সংকটের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে। এক্ষেত্রে পক্ষপাতিত্বের কোনও সুযোগ নেই।
Related Articles
ভোট দিলেন মহারাজ।
কলকাতা , ১০ এপ্রিল:-ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটে বরিষা শশীভূষণ জনকল্যাণ বিদ্যাপীঠে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সৌরভ। স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়েই ভোট দেন সৌরভ । Post Views: 356
বেলুড় স্টেশন রোড এলাকায় আগুন।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির সময়ে হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের […]
ত্রিকোণ প্রেম , যুবকের আত্মহত্যা।
হাওড়া, ২১ এপ্রিল:- পাশাপাশি বাড়ি দুই বন্ধুর। কিন্তু তারা দুজনেই ভালবাসত এক তরুণীকে। এই নিয়েই সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহননের পথ বেছে নিল এক বন্ধু। ঘটনা হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধু বাঁধাঘাট ফেরিঘাটের জেটি থেকে আচমকাই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বুধবার ভোররাতে তার দেহ উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য […]



