শিলিগুড়ি , ১৮ এপ্রিল:- রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের দ্বারাবক্সে মহানন্দা নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে স্থানীয়রা প্রথমে ওই মহিলার মৃতদেহটি ভেসে থাকতে দেখতে পান। এরপর তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলি। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। যদিও নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Related Articles
যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু -মুসলমান ভাগ হতে দেব না।
কলকাতা,২৪ ডিসেম্বর:- আমাদের মধ্যে যতদিন রক্ত থাকবে ততোদিন আমরা কেউ বাংলা, হিন্দু মুসলমান ভাগ হতে দেব না। আমরা মানুষের মধ্যে কোন ভাগ হতে দেব না।মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিধান সরণীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে পদযাত্রার সূচনায় মমতার হুঁশিয়ারি, বিজেপির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। এই বাংলার মাটিতে কেউ যদি মনে করে এখানে শুধু বিজেপি […]
শীতলকুঁচির ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।
কলকাতা , ১০ এপ্রিল:-ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন শীতল কুচির ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে। সঙ্গে ভিডিও পাঠাতে বলা হয়েছে। কি এমন পরিস্থিতি তৈরি হল যাতে গুলি চালাতে হল, কারা এই ঘটনায় প্ররোচনা দিয়েছে। বিস্তারিত ভাবে জানতে বলা হয়। এমনটাই খবর কমিশন সূত্রে। Post Views: 430
পুজোর মুখে ট্রেন পথে গাঁজা পাচারের অভিযোগ, পুলিশের জালে ৪।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- চেন্নাই থেকে কলকাতায় ট্রেন পথে গাঁজা পাচার রুখলো হাওড়া সিটি পুলিশ। চেন্নাই থেকে আসা ট্রেনে চার যুবক গাঁজা সাপ্লাই করতে আসছে শহরে গোপন সূত্রে এই খবর পেয়ে যাত্রী সেজে দাঁড়িয়ে থাকা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অফিসাররা এদের হাতেনাতে ধরে ফেলেন। প্রায় ১৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা কোথায় নিয়ে […]









