হুগলি , ১৬ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির চাঁপদানি বিধানসভার পিয়ারাপুর এলাকায়। অভিযোগ তৃণমূল করার অপরাধে প্রাক্তন উপপ্রধান দীপেন মন্ডল কে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব ।তৃণমূল থেকে বিজেপিতে না আসার কারণে এই ঘটনা বলে জানায় তৃণমূল নেতৃত্বে। আহত দীপেন মন্ডল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর মিল্কি হিন্দুপাড়ার ঘটনা। অভিযোগ এলাকায় হওয়ায় এক অনুষ্ঠান দেখে ভোর রাতে ফেরার সময় বিজেপি কর্মীরা ঘেরাও করে ব্যাপক মারধর করে ফেলে দেয়, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চাঁপদানি তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান দীপেন তাদের সক্রিয় কর্মী, কিন্তু কেন বিজেপি করছে না সেই কারণে তাকে মারধর। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক যদিও বিজেপি এই ঘটনা অস্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
Related Articles
সূর্যগ্রহণ দেখল হাওড়ার মানুষ।
হাওড়া,২৬ ডিসেম্বর:- প্রায় এক দশক পর বৃহস্পতিবার সকালে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল। মধ্য হাওড়ায় এদিন সকালে বিজ্ঞান মঞ্চের জেলা অফিসের সামনে খোলা মাঠে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পথচলতি বহু সাধারণ মানুষ বিজ্ঞান মঞ্চের চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখেন। বিজ্ঞান মঞ্চের বক্তব্য, সূর্যগ্রহণ সম্বন্ধে যুগ-যুগান্তর ধরে চলে আসা নানা কুসংস্কার ও ভ্রান্ত […]
ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলতে চলেছে ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল।
হুগলি, ১১ মার্চ:- ত্রিপাক্ষিক বৈঠকে খুলতে চলেছে ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিল। শ্রমিক অসন্তোষে এই জুটমিল বন্ধ হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে। কাজ হারিয়েছিল প্রায় চার হাজার শ্রমিক। বন্ধের কারনে পৌরভোটের সময় রাজনৈতিক দলগুলি মিটিং অবস্থান বিক্ষোভ ইত্যাদি আন্দোলনে সামিল হলেও জুটমিলের তালা খুলতে পারেনি। অবশেষে চন্দননগর ডেপুটি লেবার কমিশনের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে সমষ্যার সমাধান হয়ে গেল। […]
ডি-ফার্মা কোর্সে পড়ানোর নামে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থেকে ধৃত এক।
হুগলি, ৩১ জানুয়ারি:- ব্যাঙ্গালোরে বিভিন্ন বেসরকারি কলেজে ডি. ফার্ম (ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট) কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোররাতে কোলকাতা বাঘাযতীন এলাকা থেকে গ্রেফতার করে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে। তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়াদের কাছ থেকে 2 লক্ষ টাকা করে […]





