হুগলি , ১৬ এপ্রিল:- তপশীলি জাতি ও উপজাতি সম্প্রদায় কে নিয়ে অশালীন মন্তব্যের জেরে আজ সন্ধ্যায় শেওড়াফুলি মন্ডল তপশীলি মোর্চার উদ্যোগে আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাশাপাশি তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের এই বিতর্কিত মন্তব্য নিয়ে রাজ্য নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠিয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত তৃতীয় দফা নির্বাচন চলাকালীন আরামবাগের আরান্ডিতে গ্রামে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রার্থী। তখনই তিনি এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যম কে তপশীলি জাতিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন।
Related Articles
ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলিতে।
হুগলি, ২৫ জুলাই:- ভোট পরবর্তী হিংসা অব্যহত আরামবাগ মহকুমার গোঘাটে। এবার হাতে না মেরে ভাতে মারার চেষ্টা এক তৃনমুল পরিবারকে। অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। প্রায় পাঁচ-ছয় বিঘা জমির ধান বীজ নষ্ট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।রাতের অন্ধকারে ধান জমির বীজে জঙ্গল মারার ওষুধ দিয়ে দেওয়া হয়। যার ফলে পুরো ধান বীজ নষ্ট হয়ে যায়। মাথায় […]
ঘূর্নিঝড় দানা আসার আগেই সতর্কতা, ফসল বাঁচাতে প্রচার, নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাবার অনুরোধ।
হুগলি, ২২ অক্টোবর:- ডানা ঘূর্নিঝড়ের প্রভাবে দূর্যোগ হবে হুগলিতেও। ঝোরো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের জেরে জেলায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতর কৃষকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে ধানের ৮০ শতাংশ দানা পেকে গেলে ফসল দ্রুত কেটে নিতে। কাটা ধান জমিতে ফেলে না রেখে দ্রুত খামারে তুলে […]
শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।
শীতলকুচি , ১৪ এপ্রিল:- আজ শীতলকুচিতে গুলিতে নিহতদের পরিবারের মানুষের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত ৫ জনের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাঁচ জনের মৃত্যুর প্রকৃত তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোট মিটে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা […]





