হাওড়া, ১৫ এপ্রিল:- কাকিমাকে খুন করে পলাতক ভাইপো। বুধবার রাতে হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। ভাইপোর হাতে খুন হন কাকিমা। কাকিমাকে খুন করে ফেরার ভাইপো। বুধবার রাতে ওই ঘটনা ঘটে নাজিরগঞ্জের নিমতলা পাঁচপাড়ায়। কাকিমা সুজাতা দাসকে(৩৫) খুন করে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইপো ভাস্কর দাস। পরিবার সূত্রে জানা গেছে, ভাস্করের মা ছোটোবেলায় মারা যান। তারপর থেকেই তাকে কোলেপিঠে করে মানুষ করেছিলেন কাকিমাই। গত কিছুদিন ধরেই কাকিমা সুজাতা দাসের সাথে ঝগড়া চলছিল ভাস্করের। কাকিমার জন্যেই তার জীবন নষ্ট হয়ে গেছে বারে বারে এই অভিযোগ করতেন ভাস্কর। এদিন সন্ধ্যায় কাকিমাকে মেরে সে বাড়ি থেকে চলে যায়। পেশায় মুদিখানা দোকানদার ভাস্করের কাকা বাপি দাস খবর পেয়ে স্ত্রীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কাকা বাপি দাস জানান, কাকিমাই ছোট থেকে ওকে মানুষ করেছে। তার আজ এই পরিণতি।
Related Articles
খোয়া যাওয়া প্রায় ৩০০ টি মোবাইল ফোন উদ্ধার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
সুদীপ দাস , ১৩ ফেব্রুয়ারি:- চুরি এবং খোয়া যাওয়া প্রায় ৩০০ টি মোবাইল ফোন উদ্ধার করলো চন্দননগর পুলিশ কমিশনারেট। কমিশনারেট এলাকায় খোয়া যাওয়া সেইসমস্ত মোবাইলগুলি আজ চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের ময়দানে ৩২ তম রোড সেফটি অনুষ্ঠান মঞ্চ থেকেই মোবাইলগুলি তাঁদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত রয়েছেন সিপি গৌরব শর্মা সহ পুলিশ আধিকারিকরা। Post Views: […]
সরকারি ব্যাংকের বিলগ্নীকরণ এর প্রতিবাদে ব্যাংকের গ্রাহকদের সঙ্গে নিয়ে গ্রামসভা।
হুগলি, ১১ ডিসেম্বর:- সরকারী ব্যাঙ্কের বিলগ্নীকরনের প্রতিবাদে, অর্থনৈতিক পরাধীনতার কবল থেকে দেশ কে বাঁচাতে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্কের গ্রাহকদের সঙ্গে নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল কামারকুন্ডু ভারতী সংঘের মাঠে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, পশ্চিমবঙ্গ শাখার সাধারন সম্পাদক সঞ্জয় দাস, সংগঠনের সহ সভাপতি হরিহরন ভাস্কর, সহ সভাপতি দেবাশীষ মন্ডল সহ অন্যান্যরা। ব্যাঙ্ক বেসরকরনের প্রতিবাদে এই […]
চুঁচুড়া টাউনগার্ড রোডে ব্যাঙ্কের সামনে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!
হুগলি, ২ জুলাই:- চুঁচুড়া বাসস্ট্যান্ড ঢোকার মুখে ওই যুবককে গতকাল রাত থেকে পরে থাকতে দেখেন স্থানীয়রা। আজ সকালেও স্থানীয় বাসিন্দারা যুবককে একই ভাবে মুখ থুবরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। খবর যায় চুঁচুড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। যুবককে উদ্ধার করে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক […]








